হিঙ্গলগঞ্জে হাতেনাতে পাকড়াও বাংলাদেশী পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: হিঙ্গলগঞ্জের বাঁকড়া ডোবোর বলতলাতে গ্রামবাসীদের হাতে পাকড়াও বাংলাদেশী পাচারকারি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের(Hingalganj) বাঁকড়া ডোবোর বলতলাতে বাংলাদেশ থেকে পার হয়ে এপারে আসে গতকাল রাত্রে ৫ থেকে ৬ জনের একটি দল। এলাকার সাধারণ মানুষ দেখতে পেয়ে চিৎকার ,চেঁচামেচি শুরু করলে একজনকে হাতেনাতে পাকড়াও করে ফেলে তারা।

বাদবাকি চার – পাঁচ জন তারা পালিয়ে যায়। গ্রামবাসীরা তাকে ধরে ফেললে ঘটনাস্থলে আসে বিএসএফ (BSF)আধিকারিক ও হিঙ্গলগঞ্জ থানা। গ্রামবাসীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বলে তার নাম আশরাফুল গাজী। বয়স ৪০।তার বাড়ি বাংলাদেশের উসকো থানার সাতক্ষীরাতে। সুত্র মারফত জানা যায়, আজ সকালে বিএসএফ (BSF)তাকে থানার হাতে তুলে দেয়। হিঙ্গলগঞ্জ থানা তাকে আজ আদালতে পেশ করে ।

কিন্তু এখানে ক্ষোভ একটাই মানুষের বিএসএফের কড়া নজরদারি থাকা সত্বেও ক্যাম্প থেকে ঢিলছোড়া দূরত্বে কিভাবে চোরাচালানকারীরা চালিয়ে যাচ্ছে তাদের কারবার । এর সাথে  বিএসএফের কোন অংশ জড়িত আছে বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার