এই মুহূর্তে

হিঙ্গলগঞ্জে বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ১

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালী রোডে মর্মান্তিক দুর্ঘটনা মৃত পাঁচ বছরের শিশু। হিঙ্গগঞ্জের (Hingalganj) স্বরূপকাঠি এমএলএ ইস্কুলের পাশে এক পথ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার । বেপরোয়া গতিতে এলপিজি গ্যাস ভর্তি ৪০৭ এর ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়।গ্যাস বোঝায় গাড়িটি যোগেশগঞ্জ গ্যাস গোডাউন(Jogeshganj Gas Gowdown) থেকে হিঙ্গলগঞ্জ দিকে আসছিল। তবে ওই গাড়ির কোনো নাম্বার প্লেট নেই ও লাইসেন্স নেই ‌‌। মৃত শিশুটির নাম বিপ্রজিত জোতদার,বয়স ৫ বছর, বাবার নাম অলোক জোতদার।

ঘাতক সেই গাড়িটাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার (Hingalganj P.S.) পুলিশ। অলোক জোতদারের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া । তবে দিনের পর দিন যেভাবে এই রুটে দুর্ঘটনা ঘটছে তা নিয়ে রীতিমতো নিত্যযাত্রী সহ পথযাত্রীরা আতঙ্কগ্রস্থ। এলাকাবাসীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। অন্যদিকে,কাঁচরাপাড়ার পৌরসভার (Kachrapara Municipality) চার নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনিতে বুধবার চুরি করতে আসা দুই চোরের হাতে মার খেয়ে মৃত্যু হয়েছিল ওই বাড়ির গৃহকর্তা সুনীল শাউ – এর।

তাকে মেরে ড্রেনে ফেলে পালিয়ে যাবার সময় এলাকার লোক তারা করে মোঃ ফারুক নামে একজনকে ধরে ফেলে। কাকিনাড়ার (Kakinara)বাসিন্দা বয়স ৩৬ পুলিশের হাতে তুলে দেয় জনতা। বৃহস্পতিবার বিজপুর থানার পুলিশ ধৃতকে বারাকপুর আদালতে পেশ করে।এর বিরুদ্ধে U/S 302,/34IPC ধারা দেওয়া হয়েছে।বাকি একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ