দোলের দিন সমুদ্র স্নান থেকে বঞ্চিত দিঘার পর্যটকেরা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলের ছুটি উদযাপন করতে পর্যটকদের ভিড় নেমেছে দিঘায়।  সমুদ্রের ধারে থিকথিকে ভিড়। তিলধারণের জায়গা নেই হোটেলে। সব মিলিয়ে বাঙালির সৈকত নগরীতে ভরপুর উৎসবের আমেজ।   জানা গিয়েছে, দোল উৎসবের দিন এত মানুষ এবার দিঘায় এসেছে এরফলে হোটেলে মিলছে না ঘর। এরফলে ফিরে যেতে হচ্ছে পর্যটকদের।

শুধুমাত্র দিঘা নয়, তাজপুর, শঙ্করপুরেও দেখা গেল একই ছবি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামতে শুরু করে দিঘায়।  যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে পর্যটকদের ভিড়। তবে দুঃখের বিষয় হল পর্যটকেরা নামতে পারছে না দিঘার সমুদ্রে। কারণ  সকাল থেকে জোয়ারের উথাল পাতাল ঢেউ। তাই পর্যটকদের সমুদ্রে না নামার জন্য প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, আজ দোল পূর্ণিমা। সেইজন্য আরও বেড়েছে সমুদ্রের ঢেউ।  সেইজন্যই পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই প্রশাসনের তরফ থেকে সমুদ্রে না নামতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নামতে পারবে পর্যটকেরা। তবে  গত শনি এবং রবিবার ছিল ছুটি। এরপরেই সোম এবং মঙ্গলবার অর্থাৎ ২৫-২৬ তারিখ দোল এবং হোলির জন্য ছুটি রয়েছে। এরফলে টানা ৪ দিনের ছুটি কাটাতে  বহু বাঙালি রওনা দিয়েছে দিঘার সমুদ্র সৈকতে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া