একই সঙ্গে এক স্কুলের ১৫ জন শিক্ষকের চাকরি গেল, অকুল পাথারে অভিভাবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য জুড়ে বহু শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। তেমনই একটি উদাহরণ হল হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাইস্কুল। এই স্কুলের একসঙ্গে চাকরি গিয়েছে ১৫ জনের। এতজন শিক্ষক-শিক্ষিকার একসঙ্গে চাকরি নেই শুনে অকূল পাথারে পড়েছেন অভিভাবকরা। তাঁদের চিন্তা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাইস্কুলে কী ভাবে পঠন-পাঠন হবে?
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা নাগাদ সুপ্রিম কোর্টের রায় জানতে পারেন শিক্ষকরা। ২০১৬ সালের এসএসসি-র নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বছরই চাকরি পেয়েছেন বাঁশবেড়িয়া হাইস্কুলের ১৫ জন শিক্ষক-শিক্ষিকা। শীর্ষ আদালতের ঘোষণায় আচমকায় চাকরি হারান নীতা কুমারী, প্রিয়া দে, নির্মল গোড়াই, বীণা কুমারী, সুব্রত গয়লা, কানাইয়া দুবে, ঈপ্সিতা হাজরা, অরিন্দম সিংহ, সুষমা সিং, পরেশনাথ সাহা, শ্যামল কুসুহা, ধর্মেন্দ্র চৌধুরী, মহম্মদ শরিফ মিয়া, স্বপন বিশ্বাস এবং আতাউর রহমান আনসারির।
সকালে তাঁরা সকলেই এসেছিলেন আশার আলো নিয়ে। ভেবেছিলেন এই স্কুলেই পড়াবেন তাঁরা। কিন্তু সুপ্রিম রায়ে বদলে গেল সবটা। থমথমে পরিবেশ, চোখ ভরা জল আর এক বুক হতাশা নিয়ে বাড়ি চলে যান চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি বলেন, ‘আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। আমি জানি না কাল থেকে কী ভাবে স্কুল চালাব।’
হুগলির রিষড়া বিদ্যাপীঠে পড়ে প্রায় মহাজার দুয়েক ছাত্র। হিন্দি মিডিয়াম এই স্কুলে এতদিন শিক্ষক পদে ছিলেন ১৯ জন। বৃহস্পতিবার ১২ জনের চাকরি গিয়েছে। স্কুলের মধ্যে কান্নায় ভেঙে পড়েন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আগামীতে কী ভাবে সংসার চালাবেন তাঁরা? কেউ লোন নিয়ে বাড়ি করেছেন, কেউ গাড়ি কিনেছেন, কেউ বা গোটা সংসারে একা রোজগেরে। কীভাবে লোনের ইএমআই দেবেন, কীভাবে সন্তানের স্কুলের টাকা জোগাবেন তা বুঝে উঠতে পারছেন না। এই স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল বলেন, ‘১৯ জনের মধ্যে ১২ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কী ভাবে স্কুল চালাব, তা বুঝতে পারছি না।’
দাদপুরের হারিট উচ্চ বিদ্যালয়ের পিওন জিতেন টুডু বৃহস্পতিবার স্কুলে গিয়ে জানতে পারেন তাঁরও চাকরি গিয়েছে। হতদরিদ্র পরিবারের সন্তান, অনেক কষ্ট করে পড়াশোনা, তারপর চাকরি (ঘুষ না দিয়ে) –কীভাবে এখন সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না আর পাঁচজনের মতো তিনিও।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত