লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মিটতেই পটুয়াপাড়ায় লক্ষ্মী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা ।লক্ষ্মী বেচে লক্ষ্মীলাভ হচ্ছে কই? হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকায় বেশ কয়েকটি প্রতিমা তৈরির গোলা আছে। সেই পটুয়াপাড়ায় বংশ পরম্পরায় অনেকেই এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। তবে আক্ষেপের সুরে তারা বলছেন হয়তো আর বেশি দিন নয়। মাটি, রঙের দাম বেড়েছে, কিন্তু মাটির তৈরি প্রতিমা বিক্রি আগের থেকে কমছে। তার বদলে পাথর অথবা ধাতুর লক্ষ্মী জায়গা নিয়েছে। কোজাগরি লক্ষ্মীপুজোয় প্রতিমার যে চাহিদা থাকে তা কমছে। অথচ মূল্যবৃদ্ধি ও কাঁচামালের যোগানে বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের।

পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা জানান, মাটির জোগান নেই, থাকলেও তার দাম অনেক বেশি। প্রতিমা তৈরি করতে যে খরচ হয় দরদাম করে অর্ধেক দাম বলছে ক্রেতারা। তাই বর্তমানে সমস্যার মধ্যেই চলছে ব্যবসা। বংশ পরমপরায় শেখা এই পেশা তাই ছেড়ে অন্য কোনও জায়গায় বা অন্য কোনও পেশায় যাওয়াটা কঠিন। বর্তমানে পিতল ও অন্যান্য ধাতুর তৈরি লক্ষ্মী প্রতিমা হওয়াতে মাটির লক্ষ্মী প্রতিমা থেকে অনেকেই মুখ ফিরিয়েছেন। কিন্তু বারোয়ারি বা বড় বড় লক্ষ্মী প্রতিমা যেখানে পুজো হয় সেখানে মাটির প্রতিমায় দরকার তখন আমাদের ডাক পড়ে।

আরও পডুন: চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রবিবার লক্ষ্মী পুজো তার আগে পটুয়াপাড়া থেকে খুচরো বাজার সব জায়গাতেই ব্যস্ততা। পটুয়াপাড়া থেকে প্রতিমা কেনা এক ক্রেতা বলেন খুচরো বাজারের থেকে এখানে দাম অনেক কম তাই আগে থেকেই অর্ডার দিয়েছিলাম। খুচরো বাজার থেকে প্রতিমা কেনা ক্রেতারা বলছেন আগের থেকে দাম কিছুটা বেড়েছে। তবে কিছু করার নেই, পুজো করতেই হবে।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব