চোরের দুঃসাহসিক কীর্তি বন্দি সিসিটিভি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এক গৃহস্থের বাড়িতে। আর সেই ছবি নজরদারি চালানো সিসিটিভি (CCTV)ক্যামেরায় ধরা পড়ে। বেশ কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির মাধ‍্যমে চুরির ঘটনা প্রকাশ পেতে এলাকায় শোরগোল পড়েছে। গৃহকর্তা তারাপদ মন্ডল সকালে ঘুম থেকে উঠেই দেখেন বাড়ির দরজা খোলা।

সিসিটিভি ফুটেজে দেখা যায় তার মূল গেট, দরজা ও আলমারি ভেঙে নগদ ৩০০০০ টাকা ও দুটো দামি সেল ফোন চুরি করে পালিয়েছে দুষ্কৃতী। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীর ছবি চিহ্নিত করে তাকে ধরার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে,বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল কাঁকিনাড়া(Kakinara) নারায়নপুর চন্ডীতলার বাসিন্দা বছর ২৪ এর পাপ্পু দাস।

এরপর বহু খোঁজাখুঁজি করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারে নারায়ণপুর হরিচরণ তরফদার হাই স্কুল সংলগ্ন একটি পুকুরে সে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। এরপর স্থানীয়রা ওই পুকুরে খোঁজাখুঁজি করে নিখোঁজ ঐ যুবককে উদ্ধার করে। জলে ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে ভাটপাড়া থানার পুলিশ।

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ