‘বাংলার বাড়ি’ নির্মাণে ইমারতি ব্যবসার সিন্ডিকেট ভাঙতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবাস যোজনা প্রকল্পে ‘বাংলার বাড়ি’ দেওয়া শুরু করে দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তিতে  ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছিছে টাকা । জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা।  এই আবহে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কেমন কাজ চলছে তা জানতে জেলা এবং মহকুমা প্রশাসনকে নির্দেশ পাঠাল পঞ্চায়েত দফতর । 

সেইসঙ্গে ইমারতি ব্যবসার সিন্ডিকেট ভাঙতে কড়া পদক্ষেপ  নিয়েছে  রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, উপভোক্তারা যেন ন্যায্যমূল্যে ইমারতি দ্রব্য পান  সেইদিকে রাখতে হবে বিশেষ নজর । সেইসঙ্গে প্রথম কিস্তির কাজ  যেন আগামী   মে মাসের মধ্যেই যেন শেষ হয়ে যায়। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন,’কেন্দ্র টাকা দিচ্ছে । রাজ্যসরকার যেহেতু পুরো কাজটি করছে তাই বারবার রিপোর্ট চাওয়া হবে। সেইসঙ্গে  উপভোক্তারা ন্যায্যামূল্যে নির্মাণসাগ্রী পান, তা নিশ্চিত করতে হবে জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসন।’  বলা যায়, উপভোক্তাদের যাতে  কোন অসন্তোষ থাকে বা সিন্ডিকেটের খপ্পরে না পড়ে  সেইদিকে বিশেষ নজর রাখছে রাজ্য সরকার । 

উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচনের আগে রাজ্যের মোট ২৮ লক্ষ পরিবার মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিচ্ছে মমতা সরকার । বলা যায়, বিধানসভা ভোটে শাসক  দলের মূল হাতিয়ার হল ‘বাংলার বাড়ি’ প্রকল্প । 

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী