মোটা টাকায় শিশুদের দত্তক! হাওড়ায় গ্রেফতার হোমের মালিক-সহ ৯

কয়েকদিন ধরেই এলাকার মানুষজন ওই হোমের বিরুদ্ধে সরব হয়েছিলেন। ওই হোম থেকে বেআইনিভাবে মোটা টাকার বিনিয়মে শিশুদের দত্তক দেওয়া হতো

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিপুল টাকার বিনিময়ে শিশুদের দত্তক দেওয়া থেকে যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ উঠল হাওড়া মালিপাঁচঘরার এক হোমের বিরুদ্ধে। অভিযোগে পুলিশ ওই হোমার মালিক-সহ ৯ জনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া মালিপাঁচঘরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই এলাকার মানুষজন ওই হোমের বিরুদ্ধে সরব হয়েছিলেন। ওই হোম থেকে বেআইনিভাবে মোটা টাকার বিনিয়মে শিশুদের দত্তক দেওয়া হতো বলে অভিযোগ। এমনকি শিশুদের যৌন নির্যাতন করা হতো এই হোমে। এ নিয়ে হাওড়া মহিলা থানায় একটি অভিযোগও দায়ের হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ।

জানা যাচ্ছে ওই হোমের বিরুদ্ধে নবান্নেও অভিযোগ জমা পড়ে। এরপরই হাওড়া সিটি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাওড়া সিটি পুলিসের কমিশনার সি সুধাকরের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাত থেকেই হাওড়ার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। শনিবার সকালে ওই হোমে যায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। শনিবার সকালেও চলে তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজন হাওড়া পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ বলে জানা যাচ্ছে। তিনিই হোমটি চালাতেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই হোমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ ছিল। ৩-১০ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে শিশুদের দত্তক দেওয়া হচ্ছিল বলেই দাবি। কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় উদ্ধার হওয়া শিশুদের এই হোমে রাখা হতো। ঘটনার তদন্ত চলছে, আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে