হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া স্টেশনে ফের বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার।  গত ১৫ দিনের মধ্যেই একের পর এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। কখনও ব্যাগভর্তি নগদ, কখনও আবার নগদের সঙ্গে মিলেছে সোনাও। পরপর এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, হাওড়া স্টেশনকে কি বিপুল পরিমাণ নগদ টাকা পাচারের ‘করিডর’ হিসেবে ব্যবহার করা হচ্ছে? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। উদ্ধার হওয়া টাকার উৎস এবং গন্তব্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই হাওড়া স্টেশনে পরপর নগদ উদ্ধারের ঘটনা সামনে আসতে শুরু করে। প্রথম ঘটনায় মহারাষ্ট্রের বাসিন্দা সুজিত কালে নামে এক ব্যক্তিকে আটক করে আরপিএফ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৬৭ লক্ষ টাকা নগদ। বিপুল অঙ্কের ওই টাকার বিষয়ে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি তিনি বলে জানা যায়। এর পরেই ফের একই ধরনের ঘটনা। হাওড়া স্টেশনে সন্দেহজনক গতিবিধি দেখে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। পরপর দু’টি ঘটনায় প্রায় ৯০ লক্ষ টাকা উদ্ধারের পরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুনঃ বন্ধ হতে পারে আপনার WhatsApp! নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

এর কয়েক দিনের মধ্যেই আবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ২১ লক্ষ টাকা ও সোনা। অর্থাৎ, মাত্র ১৫ দিনের মধ্যে বারবার বিপুল নগদ উদ্ধারের ঘটনায় এখন তদন্তকারীদের নজরে হাওড়া স্টেশন। কোথা থেকে আসছে এই টাকা, কোথায় যাচ্ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।  

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং