বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখা যাচ্ছে না, পদ্মবাগানে ‘‌কাঁটা’‌ নিয়ে কপালে ভাঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। আর তাতে সাফল্য পাওয়ার জন্য বিস্তর চেষ্টায় নেমে পড়েছে বঙ্গ–বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অপপ্রচার থেকে শুরু করে এসআইআর করার পক্ষে জোরদার সওয়াল করছেন বিজেপি নেতারা। তার মধ্যে মতুয়া ভোটব্যাঙ্ক ধরতে বাংলায় আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই আবহে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার জন্য তেমন কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। আর এটাই চিন্তা বাড়িয়েছে পদ্মশিবিরের নেতাদের। ইতিমধ্যেই যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে বিজেপি। আর তাতেই এই হাঁড়ির হাল সামনে এসেছে বলে সূত্রের খবর।

এদিকে ২০২৪ সাল পর্যন্ত একের পর এক নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। ২০২৫ সালেও বড় কোনও ইস্যু নিয়ে আন্দোলন সংগঠিত করতে পারেনি গেরুয়া শিবির। তার মধ্যেই এসআইআর শুরু হয়েছে। তাতে মানুষ এখন আতঙ্কিত। এই আবহে বিজেপির টিকিটে প্রার্থী হলে জনসমর্থন বিপক্ষেই যাবে বলে মনে করছেন অনেকে। তাই বিজেপির টিকিটে প্রার্থী হতে চাইছেন না। এই আবহে পার্টির ৪৩টি সাংগঠনিক জেলার সভাপতিকে বিধানসভা পিছু তিনটি করে পছন্দের প্রার্থীর নাম পাঠাতে নির্দেশ দেয় রাজ্য নেতৃত্ব। সেক্ষেত্রে ২৯৪টি কেন্দ্রের জন্য ৮৮২ জনের নাম জমা দিতে হবে।

অন্যদিকে ওই নির্দেশ মতো ইতিমধ্যেই তালিকা জমা পড়েছে রাজ্য নেতৃত্বের কাছে। সেই তালিকা সরেজমিনে পরীক্ষা করে যখন দেখা হয়েছে তখন বিজেপি নেতৃত্ব হাতে গরম প্রমাণ পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব নাম এসেছে যাঁদের এলাকার সাধারণ মানুষ তো চেনেনই না এবং দলের অনেক সক্রিয় সমর্থকও চেনেন না। এই সব ব্যক্তিদের প্রার্থী করলে ভরাডুবি যে নিশ্চিত তা বুঝতে পেরেছে বিজেপি নেতৃত্ব বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নানা জেলায় ঘুরে বেড়ালেও কর্মী–সমর্থক এবং নেতাদের উৎসাহিত করতে পারেননি। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক আদি নেতা বলেন, ‘‌শমীকবাবু বাক্য–বাগিশ লোক। তাঁকে দিয়ে সংগঠন হয় না। তাই এমন অবস্থা।’‌

এছাড়া অনেকেই বলছেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টি অফিসে লাইন পড়ে গিয়েছিল। সেখানে বাংলায় এখন শুধু পিছিয়েই চলেছে বিজেপি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ৭৭ আসন জিতেছিল বিজেপি। সেটা এখন নির্বাচন আসার আগেই ৬৫–তে নেমে গিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন জিতেছিল। সেটা ২০২৪ সালে নেমে দাঁড়ায় ১২–তে। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা তলানিতে পৌঁছবে বলে মনে করছেন দলেরই একটা বড় অংশের কর্মী–সমর্থকরা। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই বলে সূত্রের খবর।

সনিয়াকে হারিয়ে ইতিহাস, ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় আমেরিকা

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

দলবদ্ধ কাজের গুরুত্ব বাড়বে, লক্ষ্মীবারে রাশি মিলিয়ে জেনে নিন, কার কেমন যাবে দিন?

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট