‘একই সঙ্গে চাকরি পেয়েছিলেন, খোয়ালেনও একসাথে’ অসহায় অবস্থা সাহা দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি: একই সঙ্গে চাকরি পেয়েছিলেন স্বামী-স্ত্রী। চাকরি হারালেনও একই সঙ্গে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ২০১৬-র প্যানেল বাতিল ঘোষণার পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল স্বামী-স্ত্রীয়ের। কীভাবে সংসার সামলাবেন তা নিয়ে চিন্তায় দম্পতি। বিনা মেঘে বজ্রপাতের মতো তাঁদের জীবনে নেমে এসেছে অন্ধকার। বাড়ির ২ জন রোজগেরে মানুষই এক মুহূর্তে হয়ে পড়েছেন বেকার। ফলে চোখে জল ছাড়া আর কিছু নেই।

বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তনের বায়োলজির শিক্ষিকা সোদপুরের দেবশ্রী সাহা। চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছে ওই দম্পতি। এখন সঙ্গী শুধুই চোখের জল। তবে দেবশ্রী জানান, চাকরি বাতিল নিয়ে সরকার কী বলছে, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত স্কুলে আসবেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের কপিও তাঁরা পাননি। যতক্ষণ না সেই নোটিস পাচ্ছেন, ততক্ষণ এ নিয়ে কিছু বলতে পারবেন না। রায় নিয়ে বলার মতো মানসিকতা নেই। সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন।

জানা গিয়েছে, স্বামী, সন্তান, মা, বাবা, শ্বশুর-শাশুড়ি নিয়ে সংসার দেবশ্রীর। দেবশ্রীর স্বামীও ২০১৬ –র প্যানেলেই পাওয়া শিক্ষক। গোটা পরিবার তাঁদের ওপরেই নির্ভরশীল। হঠাত করে চাকরি চলে যাওয়ায় বিপাকে গোটা পরিবার।

ওই স্কুলেরই অঙ্কের শিক্ষিকা অঙ্কিতা ধরও চাকরি হারিয়েছেন। তিনিও ২০১৬ সালের প্যানেলভুক্ত। তিনি বলেন, যোগ্য-অযোগ্যদের বাছাই না করার দায় যোগ্যরা কেন নেবে? এর দায় চাকরির নিয়োগকর্তাদেরই নিতে হবে। ওই স্কুলে মোট ৬ জন এসএসসি থেকে এসেছে। তাঁরা প্রত্যেকেই ২০১৬ সালের প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকা।এদিন প্যানেল বাতিলে তাঁরা সকলেই হলেন চাকরিহারা।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর