‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাসপ্তমীর দিন শহরের বুকে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় কমপক্ষে ১৯ জন দর্শনার্থীর। সেই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। চোরবাগানে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও একজনকে সরকারি চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার নবমীতে জেলায় জেলায় ঘুরে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সঙ্গে সরকারের তরফে ঘোষণা করা আর্থিক ক্ষতিপূরণের চেক বিলি করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী।

আরও পডুন: অষ্টমীতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে কলকাতায় ৭২৬টি মামলা, ধৃত ৬৭!

বর্ধমানের মাধবডিহি থেকে অষ্টম শ্রেণির ছেলে সন্দীপকে নিয়ে চোরবাগানের ঠাকুর দেখতে গিয়েছিলেন মা টগর বেজ। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। দুর্ঘটনার পর থেকে সর্বদা পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক করেছিলেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে নিজেই যাবেন তাঁদের বাড়ি। সেইমতো এদিন সকাল থেকে সেই কাজ শুরু করেছেন তিনি। বর্ধমানের মাধবডিহির মৃত সন্দীপ বেজ, টগর বেজদের বাড়ি থেকে সেই সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জানিয়েছেন, ‘২০২৪ সালের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল, তারপরও ডান্ডিয়া নাচ হয়েছিল। ২০২৫ সালে দার্জিলিং-নাগরাকাটায় হড়পা বানে মৃত্যু, তারপরও পুজো কার্নিভাল হয়েছে। আগে এমন ঘটনায় শুনেছেন কখনও অর্থসাহায্য দেওয়া হয়েছে? আগের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন না আজকের মুখ্যমন্ত্রী। আমাদের কর্তব্য শেখাতে হবে না। এখানে কর্তব্য পালনে এসেছি। আমরা পুজোর আনন্দে গা ভাসাইনি। কারণ মৃতরা আমাদের পরিবারের সদস্য বলে মনি করি।’

তারপরেই মুখ্যমন্ত্রী সোজা চলে যান হুগলির আরামবাগে চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহত পিয়ালী প্রামাণিকের বাড়িতে। সেখানেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার