‘আমি সেই কথাই বলি, যা আমি রাখতে পারব’, মনে করিয়ে দিলেন মমতা

আমি সেই কথাই বলি, যা আমি রাখতে পারব। যে কথা রাখতে পারব না, তা আমার মুখ দিয়ে বলানো যাবে না - জানিয়ে দিলেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম দুপুরে বীরভূম(Birbhum) জেলার সাঁইথিয়ায় নির্বাচনী জনসভা সারলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সেই সভা করেন। ওই সভা থেকেই মমতা সরব হন বিজেপি(BJP) ও নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে মমতা এদিন বেশ জোর গলায় সবাইকে মনে করিয়ে দেন, তিনি যে কথা দেন সেই কথা তিনি রাখেন। যা কথা তিনি রাখতে পারবেন না সেই কথা তিনি বলেনও না। এই প্রসঙ্গে মমতা এদিন জানিয়েছেন, ‘আমি সেই কথাই বলি, যা আমি রাখতে পারব। যে কথা রাখতে পারব না, তা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কি না। মোদিরা যা বলেছিল, কিচ্ছু করেনি। দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়ইনি, উল্টে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি। দরকার হলে জীবন দেব, কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করব না।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘সারা দেশটাকে লুট করে দিয়েছে মোদী সরকার। আমি বললে দোষ হবে। যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন, দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনও দিন ভোট হবে না যদি মোদী আবার আসে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে। সব লুট করেছে। দিল্লি সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের ১ কোটি ৭৪ লক্ষ টাকা বকেয়া। বলছে আপনারা নাকি বিনা পয়সায় গ্যাস পান, রেশন পান, বিদ্যুৎ পান। সত্যি করে বলুন তো আপনারা কী বিনা পয়সায় গ্যাস আর বিদ্যুৎ পান? রেশন কিন্তু আমরা এখনও আপনাদের বিনা পয়সাতেই দিয়ে যাচ্ছি। কেন্দ্রের দেওয়ার কথা বছরে ৯ হাজার কোটি টাকা। ৭ হাজার কোটি টাকা আমাদের দেওয়ার কথা। কিন্তু গত ২ বছর ধরে কেন্দ্র ১ পয়সাও দিচ্ছে না। আপনারা যে রেশন বিনামূল্যে পাচ্ছেন তার জন্য গত ২ বছরে আমাদের সরকার ৩২ হাজার কোটি টাকা খরচ করেছে। ভেবেছিল আমরা রেশনটা বন্ধ করে দেব, কিন্তু আমরা তা করিনি। তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।’

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত, ২৫ মে থেকে কলকাতা জুড়ে বায়োপিকের শুটিং শুরু

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প