‘বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই নজরে ছিল ভবানীপুর, ভাঙড়, চুঁচুড়া সহ কয়েকটি জায়গা। এই জায়গাগুলো থেকে অশান্তির খবর মিলেছে। চুঁচুড়াতে তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এতেই চটে লাল তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। তবে এই বিষয়ে মুখ খোলেনি কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে,  চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথে ভোট গ্রহণ চলছিল। সেই সময় তৃণমূলের পোলিং এজেন্ট সমীর দাসকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পোলিং এজেন্টকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শোনার পরেই ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাসকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোলিং এজেন্ট সমীর দাসের অভিযোগ,  তিনি সকাল থেকেই বুথে ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রিলিফ নিয়ে বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরে যখন আবার বুথে ঢুকতে যান, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে মারধর করে বলে অভিযোগ।

দেবাংশুর অভিযোগ,  কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের এক বুথের এজেন্টকে মারধর করেছে। কিন্তু কী কারণে মেরেছে সে বিষয়ে অন্য জওয়ানদের কাছে জানতে চাওয়া হলে, তাঁরা মুখ খুলতে চাননি। এর কোনও সদুত্তর না পেলে তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। সেক্টর অফিসার রানা বোস ও তার সহকারী দেবজিৎ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় দেবাংশুর। সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ বলেন, আমরা এই ঘটনার এখনো রিপোর্ট পাঠাইনি। আক্রান্তের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভিডিও করা হয়েছে। তার গায়ে লাগা আঘাতের বিষয়ে এবং আসলে কী ঘটনা ঘটেছে সেটা জানতে চাওয়া হয়েছে। সবটা জেনে রিপোর্ট পাঠাতে হবে।

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5