আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করে এবার বিধানসভায় প্রতিবাদ জানালেন তৃণমূল বিধায়ক। পাঞ্জাবিতে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য লিখে কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তাঁকে এই বেশে দেখে শুরু হয়েছে আবার চর্চা।

বৃহস্পতিবার ইদ্রিশের পাঞ্জাবিতে লেখা থাকতে দেখা যায়, ‘সিবিআই, ইডি ক্যান নট টাচ মি’ একইসঙ্গে আরও লেখা, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল’। এই মন্তব্যে তৃণমূল বিধায়ক দুই ধরণের বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এক, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে অতি তৎপরতা শুরু করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। দুই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওই মন্তব্য নিয়ে তাঁকে কটাক্ষও করলেন তিনি।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে এক মহিলা পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী ওই মন্তব্য করেন। রাজ্যের বিরোধী দলনেতাকে সাঁতরাগাছি যাওয়ার পথে আটকে দেয় কলকাতা পুলিশ। কলকাতা রেসকোর্সের কাছে পুলিশ ট্রেনিং স্কুলের সামনে শুভেন্দু অধিকারীকে আটক করেছিল পুলিশ। নন্দীগ্রামের বিধায়ক রাস্তায় ব্যরিকেড ভাঙার চেষ্টা করছিলেন যখন সেই সময় কর্তব্যরত এক মহিলা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারীকে বাধা দেন বলে অভিযোগ ওঠে। সেই সময় শুভেন্দু অধিকারী আচমকা চিৎকার করে বলতে থাকেন, ‘আমার গায়ে হাত দেবেন না। গায়ে হাত দিচ্ছেন কেন?’ এরপর পুলিশকর্তাদের ডাকতে বলেন শুভেন্দু অধিকারী। ডিসি সাউথ আকাশ মেঘারিয়া অকুস্থলে পৌঁছন। তাঁকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘আপনার লেডি পুলিশ আমার গায়ে হাত দিচ্ছেন কেন?’ এর পাল্টা মেঘারিয়া বলেন, ‘পুলিশ তো পুলিশই! তার আবার মহিলা-পুরুষ কী!’ ওই মন্তব্যের পর শুভেন্দু অধিকারী বলতে থাকেন, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।’ শুভেন্দুর এই সংলাপ নিয়ে আগেই ব্যঙ্গ করেছেন জোড়াফুল শিবিরের নেতা কুণাল ঘোষ। এবার অভিনব ভাবে এই সংলাপ পাঞ্জাবিতে লিখে বিধানসভায় হাজির তৃণমূল বিধায়ক।

Published by:

Share Link:

More Releted News:

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ