‘যদি ভোট না দেন পরের বার…’, কালিগঞ্জে প্রচারে এসে বিস্ফোরক বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আর শেষদিনের প্রচারে ঝড় তুলতে চলেছে সব রাজনৈতিক দল। এই আবহে নদিয়ার কালিগঞ্জে প্রচার করতে এসে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘এবার যদি ভোট না দেন পরেরবার আবার কোর্টে যেতে হবে, নাম কেটে যাবে।‘

সোমবার (২৭ এপ্রিল) নদিয়ার কালিগঞ্জ বিধানসভা এলাকার বিজেপি প্রার্থী বাবন ঘোষের হয়ে প্রচার করতে যান দিলীপ ঘোষ। কালিগঞ্জের মঞ্চ থেকে তিনি বার্তা দেন, ‘এবারের ভোটে ভয় নেই বিভ্রান্তি নেই। চমকানো নয় ধমকানো নয় আপনার ভোট আপনি দেবেন। অনেক কষ্ট করে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে নাম উঠেছে। এবার যদি ভোট না দেন পরের বার আবার কোর্টে যেতে হবে নাম কেটে যাবে। প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে ভোট এলে সবাই বলে দাদা ভোটটা দিতে পারব তো! সেন্ট্রাল ফোর্স থাকবে তো! এবার পুলিশ খুঁজে পাবেন না, সব সেন্ট্রাল ফোর্স।

তিনি আরও বলেন, বাংলায় যোগী আদিত্যনাথ এসেছিলেন তিনি দেখিয়ে দিয়েছেন আইন-শৃঙ্খলা কাকে বলে, যান উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসুন! সেখানে কোন মহিলাদের দিকে চোখ তুলে তাকাতে পারবেনা গায়ে হাত তো দূরের কথা! এই রাস্তার মোড়ে যদি কেউ মহিলাদের কুকথা বলে বা বিরক্ত  করে পরের মোড়েই হাত-পা ভেঙে হাসপাতালে পাঠানো হবে আমি গ্যারান্টি দিচ্ছি!

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে