‘হিম্মত থাকলে ২৪-র লিস্টে নির্বাচন করে দেখাক’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : হিম্মত থাকলে ২৪-র ভোটার তালিকায় নির্বাচন করে দেখাক। এই তালিকায় ভোট করিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। তালিকায় অনুপ্রবেশকারী থাকলে ইস্তফা দিন তিনি।  দুর্গাপুরে নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর সভায় বাইরে থেকে লোক আনা হয়। বাংলার ভোটেও দিল্লি থেকে পুলিশ আনা হচ্ছে। বিজেপির কথায় কমিশন চলছে। 

এদিন তিনি বলেছেন, বুলডোজারের রাজনীতি করে বিজেপি। জোর করে বাংলা দখল করা যায়না। বিজেপিকে মদত দিচ্ছে সিপিএম ও কংগ্রেস। রেলে করে বন্দুক আসলে যাতে ধরা না যায়, তাই বাংলার পুলিশ আধিকারিকদের বদলি করা হচ্ছে। সীমান্ত দিয়ে টাকা যাতে আসতে বাধা না পায়, সেদিকে নজর রাখা হচ্ছে। সংসদে নরেন্দ্র মোদির সংখ্যাগরিষ্ঠতা নেই। দুটো দলের পায়ে ধরে সমর্থন নিয়ে সরকার চালাচ্ছে। হিম্মত থাকলে ভোটাধিকার ফিরিয়ে দিন। বাংলাকে যেমন টার্গেট করা হচ্ছে, তেমন আগামী দিনে দিল্লিকে টার্গেট করা হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি আরও বলেছেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। 

অন্যদিকে, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাইস্কুল পর্যন্ত মিছিলে তাঁর সঙ্গে ছিলেন কর্মী সমর্থকরাও। মিছিলে তাঁর পাশেই ছিলেন প্রার্থী  ডা: অনুপ পাল। বাঁকুড়ায় মমতার পদযাত্রায় জনস্রোত দেখা গিয়েছে। নির্বাচনের দামামা বাজার পর থেকেই ঝোড়ো প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই প্রচার সারছেন তিনি। কখনও জনসভা, কখনও পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো। 

তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাইস্কুল পর্যন্ত গোটা রাস্তার দুধারে বহু মানুষ হাজির ছিলেন। কখনও হাতজোড় করে, কখনও হাত মিলিয়ে, কখনও হাত নেড়ে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেছেন।আসন্ন নির্বাচনে মালদায় প্রথম মিছিল করেছিলেন তিনি। এরপর আরও কয়েকটি পদযাত্রা করেছেন। কলকাতা, পূর্ব মেদিনীপুরেও পদযাত্রা করেছেন। জনসভাতে যেমন ভিড় লক্ষ্য করা যায়. তেমন পদযাত্রাতেও নামে মানুষের ঢল। তাঁর সঙ্গে পা মেলান অনেকেই। পতাকা হাতে নিয়ে এদিনও মিছিলে হেঁটেছেন তাঁরা।

 

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি