আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোলাঘাট জাতীয় সড়কে নগদ ২০ লক্ষ টাকা সহ ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট: ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়কে বৃহস্পতিবার সন্ধ্যার পর ২০ লক্ষ টাকা সহ তিনজনকে আটক করল কোলাঘাট(Kolaghat) বিট হাউস থানার পুলিশ। ২০ লক্ষ টাকা সহ ধৃত তিনজনকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। কোলাঘাট বিডিও অফিসে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে আয়কর দফতর ও কোলাঘাট থানার পুলিশ। ভোটের মুখে কিভাবে এত টাকা গাড়ির মধ্যে,কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই টাকা তা জানতে আয়কর দফতর তদন্ত শুরু করেছে। এই টাকার সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ আছে কিনা, সমস্ত কিছুই খতিয়ে দেখছে আয়কর বিভাগ ও কোলাঘাট বিটহাউস থানার পুলিশ।

এই মুহূর্তে কোলাঘাট বিডিও অফিসের মধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।জানা গিয়েছে, ধৃতরা ওড়িশার ময়ূরভঞ্জ এলাকার বাসিন্দা।কোলাঘাটের কুড়ি লক্ষ টাকা সহ ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা থেকে আয়কর দফতরের আরো এক অফিসার এসে পৌঁছলেন কোলাঘাট বিডিও অফিসে। আটকের পরে তাদেরকে আয়কর দপ্তরের(Income Tax) ২ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ চলে প্রায় ৬ ঘন্টা ধরে, ফের আরো ১ অফিসার এসে পৌঁছলেন বিডিও(BDO) অফিসে।

নতুন করে ফের ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশের পাশাপাশি এই রাজ্যে নির্বাচন আচরণবিধি বলবৎ হওয়ায় জাতীয় সড়কসহ বিভিন্ন রাস্তায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। সন্ধ্যার পর নজরদারি জোরদার করা হয়েছে। সেই নাকা চেকিং(Naka Checking) করার সময় ধরা পড়ে এই বেআইনি টাকা। কোথায় কার কাছে এই টাকা পাচার হচ্ছিল তা জানার চেষ্টা করছে আয়কর দফতর।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ