নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি নদীর চর দখল করে বেআইনি রিসর্ট, হোটেল তৈরি করে চলছিল ব্যবসা। আবার নদীর মাটি তুলে পৌঁছে যাচ্ছিল ইটভাটাতে। এরফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও নজর ছিল না প্রশাসনের। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই  সরব হচ্ছেন অনেকেই। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূলের আমলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাজ চলছিল। নেতা-মন্ত্রীরা মদত দেওয়ায় নদীর চরে অবৈধ নির্মাণ তৈরি করে চলেছে ব্যবসা। নদী ভাঙন হলেও সেদিকে নজর ছিল না কারও। সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছিল। এবার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। 

জানা গিয়েছে, হাওড়া গ্রামীণের শ্যামপুর ১ নম্বর ব্লকের বেলাড়ি এলাকায় হুগলি নদীর পাড়ে বহু রিসর্ট, হোটেল, গেস্ট হাউস তৈরি হয়েছে। এগুলো নদীর চর দখল করে তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিয়েবাড়ি, হোটেল, রিসর্টগুলো মোটা টাকায় ভাড়া দেওয়া হচ্ছে। বহু রিসর্টের মালিকরা কংক্রিটের দেওয়ালও তুলছে। নেতা মন্ত্রীরাও সেখানে রিসর্ট রেখেছেন বলে জানা যাচ্ছে।

বিজেপির অভিযোগ, ‘এখানে যেসকল রিসর্ট, ইটভাটা আছে সবই তৃণমূলের আমলে তৈরি করা হয়েছে। শাসকদলের মদত ছাড়া এইভাবে নদীর চর দখল করে বড় বড় নির্মাণ করা সম্ভব নয়। বেআইনিভাবে নির্মাণ বানিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন হোটেল মালিকরা। কিন্তু সরকারি কোষাগারে একটি টাকাও ঢুকছে না। এঁদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’

বিধানসভা নির্বাচনের আগে শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় প্রায় ৪০ বিঘা নদীর চর দখল করার অভিযোগ তুলেছিল বিজেপি। অভিযোগের নিশানায় ছিল একটি সমবায় সংস্থা। বিডিওর কাছে এই বিষয়ে নালিশ করা হয়েছিল।  পরে বিডিও তদন্তের নির্দেশ দিলেও বিষয়টি তখনকার মতো ধামাচাপা পড়ে যায়।

শ্যামপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘গত ২৫ বছরে এই সমস্ত কো-অপারেটিভের কার্যকলাপ খতিয়ে দেখার জন্য শ্যামপুর ১ ও ২ নম্বর ব্লকের বিডিওদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়দের অভিযোগ, শ্যামপুরের শিবগঞ্জ, গড়চুমুক, কমলপুর, মায়াচর, ডিহিমণ্ডলঘাট, নাকোল প্রভৃতি এলাকায় বহু ইটভাটার মালিক নদী থেকে বেআইনি ভাবে পলি তুলে নিয়ে যাচ্ছিলেন। তার জেরে বদলে যাচ্ছে নদীর গতিপথ। 

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার