নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরম থেকে আপাতত স্বস্তি! বর্ষাকাল পুরোদমে শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই সকাল থেকেই হালকা-পশলা বৃষ্টিতে ভিজছে রাজ্য। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কোথাও আবার ভারী বৃষ্টি! এমনই খামখেয়ালিপনা আবহাওয়া রাজ্যজুড়ে। তবে দিনভর বৃষ্টি হলে ভ্যাপসা গরম থেকে রক্ষা পাওয়া গেলেও, অফিসযাত্রীদের অসুবিধা। প্যাচপ্যাচে কাদা পাড়িয়ে অফিস যেতে হচ্ছে। তার মধ্যে ছাতা না নিয়ে বেরোলে শুকনো পোশাক ভিজে চুপচপে। তবে এরকম ভেজালো আবহাওয়া থেকে এক্ষুনি রক্ষা নেই।

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। যার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সতর্কতা রয়েছে দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়া ১১ অগস্ট উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূলের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের প্রভাব শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও পড়বে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সোমবার (১০ অগস্ট) থেকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখার পাশাপাশি নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে টানা কয়েক দিন ভারী বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসের আর্দ্রতা জনিত কারণে অস্বস্তি অনুভূত হবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলাগুলিতে। আজ বেলার দিকে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে পর্যটকদের সমুদ্র স্নান বন্ধ রাখা হয়েছিল। অর্থাৎ আজ থেকে টানা কয়েকদিন বৃষ্টিতে ভাসবে রাজ্য।

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল