দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে হুট করে নবান্নে হানা শুভেন্দুর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) তাঁকে বৈঠকে ডাকলেও সেই বৈঠক এড়িয়ে যান তিনি। মেনে চলেন না সংসদীয় রীতিনীতি। দলের সভায় গিয়ে খালি ‘আমি আমি আমি’। তাঁকে ঘিরে ক্ষোভ ক্রমশই বাড়ছে দলেরই অন্দরে। এমনকি তিনি দলের বিধায়কদের নিয়ে কোনও কর্মসূচী করতে চাইলে তাতে পাশে থাকছে না বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্ব। প্রকাশ্যেই দলের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে, নেতৃত্বের সায় নেই তাঁর ব্যক্তিগত কর্মসূচীতে। এই অবস্থায় নিজের রাজনৈতিক দুর্দশা ঢাকতে মঙ্গল সকালে নবান্নে(Nabanna) ঝটিকা হানা দিলেন তিনি। আর সেটাও কখন যখন, রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সেই সময়ে। নজরে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

নানা কেন্দ্রীয় প্রকল্পের খাতে বাংলার বকেয়া আদায় করতে দিল্লিতে এদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই আবহেই আচমকা নবান্নে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ৩ বিজেপি বিধায়ক। শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়ি ও বিশাল লামা। কেন নবান্নে সব জেনেশুনে হুট করে শুভেন্দু এসেছেন সেটা নিয়ে কৌতুহল ছড়িয়েছিল। তাঁর এই হাজিরার জন্য নবান্নের বাইরে মুহূর্তের মধ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তবে শুভেন্দু নবান্নের ভিজিটার্স রুমে গিয়ে বসেন। সেখান থেকেই যোগাযোগ করেন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করার জন্য। তবে নবান্নে আসার আগে বুধবার সকালে প্রথমে রাজ্য বিধানসভায় গিয়ে সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। তার পর ৩জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে হাজির হন।

জানা গিয়েছে, নবান্ন থেকে বেড়িয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই জানান, তিনি কাউকে কোনও খবর না দিয়েই চলে এসেছেন। আগে থেকে জানিয়ে এলে ঢুকতেই দিত না। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, শুভেন্দুর সঙ্গে বঙ্গ বিজেপি বিরোধ কার্যত তুঙ্গে উঠেছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ধারনা শুভেন্দু যে কোনও দিন দল ছাড়তেও পারেন। তার জেরেই দলের বঙ্গ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দুর একতরফা ভাবে ঘোষিত কোনও কর্মসূচিতে বঙ্গ বিজেপির কেউ যেন না থাকে। সেই কর্মসূচির সঙ্গে বঙ্গ বিজেপির যেন কোনও যোগ না থাকে। তারপরেই এদিন মাত্র ৩ বিধায়ককে নিয়ে শুভেন্দুর হুট করে নবান্ন অভিযান কার্যত তাঁর রাজনৈতিক দেউলিয়াপনাকেই সামনে নিয়ে চলে এল। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ