গণনার প্রাথমিক ট্রেন্ডে বাংলায় এগিয়ে তৃণমূল, আসন কমছে বিজেপির

বাংলায় বেশির ভাগ আসনেই গণনায় এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ট্রেন্ড বলছে রাজ্যে শক্তি কমছে গেরুয়া ব্রিগেডের। তবে এটাই চূড়ান্ত ফল নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) ৪২টি লোকসভা কেন্দ্রে এদিন সকাল থেকেই শুরু হয়েছে গণনা। রাজ্যজুড়ে মোট ৫৫টি কেন্দ্রে একযোগে চলছে সেই গণনার কাজ। বেলা ১১টা নাগাদ পাওয়া তথ্য বলছে, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) ৩০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি(BJP) এগিয়ে আছে ১২টি আসনে। বাম ও কংগ্রেস প্রার্থীরা কোনও আসনেই এগিয়ে নেই। তবে এই ফলাফল চূড়ান্ত, একথা বলার সময় এখনও আসেনি। আরও অন্তত ঘন্টা ২ বাদে ছবি পরিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে।  

ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি যে সব আসনে এগিয়ে আছে তার মধ্যে অনেক আসনেই বাকি রাউন্ডগুলিতে এগিয়ে যাবে তৃণমূল। অন্যদিকে বিজেপিরই দাবি, গণনা শেষ হলে দেখা যাবে গতবারের থেকে তাঁদের আসন বেড়েছে। যদিও ভোট সমীক্ষকদের দাবি, প্রাথমিক ট্রেন্ডে এটা পরিষ্কার বাংলায় শক্তি বাড়ছে তৃণমূলের। তুলনায় আসন কমছে বিজেপির। তবে এখনও পর্যন্ত কোথাও ৩, কোথাও ৪ রাউন্ড গণনা শেষ হয়েছে। তাই এখনই কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না।

তবে কিছু আসনে তৃণমূল প্রার্থীদের ব্যবধান বিজেপি প্রার্থীদের থেকে অনেকটাই বেশি। যার জেরে সেখানে বড় কোনও বদলের সম্ভাবনা কম বলেই মনে করছেন ভোট সমীক্ষকরা। সেই সব আসনের মধ্যে সর্বাগ্রে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার। সেখানে তৃণমূল এগিয়ে ১ লক্ষ ভোটের ব্যবধানে। আবার অর্জুন সিংয়ের ব্যারাকপুরে তৃণমূল এগিয়ে ৩০ হাজারেরও বেশি ভোটে। কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ১৫ হাজার ভোটে। কৃষ্ণনগরে ৩৮ হাজার ভোতে এগিয়ে মহুয়া মৈত্র। সব নজর আপাতত দেশের অষ্টাদশ লোকসভা(Loksabha Election 2024)  নির্বাচনের গণনার(Counting) দিকে। 

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ, সাত পুলিশ কর্মী-সহ ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট