ট্রেনে চেপে ভুটানে যেতে পারবেন বাঙালিরা, খুশির খবর শোনালেন রেলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সরাসরি ট্রেনে চেপে বাঙালিরা ভুটানে যেতে পারবেন। সপ্তমীর দিন এই খুশির খবর শুনিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Vaishnav)। জানা গেছে বানারহাট থেকে সামৎসে রেলপথে থাকবে দুটি স্টেশন। ওই পথে একটি উড়াল পুল তৈরি করা হবে। এছাড়া থাকবে ২৪ টি ছোট উড়ালপুল, ৩৭ টি ভূগর্ভস্থ পথ। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 557 কোটি টাকা। অন্যদিকে ছটি স্টেশন থাকবে কোকরাঝাড় এবং গেলেফুর মধ্যে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূটান সফরে গিয়ে রেল প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন। সোমবার ওই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সীলমোহর দেন ভুটান বিদেশ সচিব। বর্তমানে তিনি ভারত সফরে রয়েছেন ভুটানের(Bhutan) সঙ্গে রেল সংযোগ হলে বাণিজ্য ক্ষেত্রের দুই দেশের উন্নতি হবে বলে মনে করে কেন্দ্র।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারত ভুটানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভুটানের প্রায় সব রপ্তানি আমদানি ভারতীয় বন্দর দিয়ে হয় ।তাই ভুটানের অর্থনীতি দ্রুত অগ্রগতি যাতে হয়, তার জন্যই এই রেলপথ যুক্ত করা অত্যন্ত জরুরী। তিনি আরো বলেন, এই ৮৯ কিলোমিটার রেলপথ ভুটানকে ভারতের ১,৫০.০০০ কিলোমিটার দীর্ঘ রেল পথকে সংযুক্ত করবে। বাংলার ওপর দিয়েই ছুটবে ভারত ও ভুটানের প্রথম ট্রেন। প্রতিবেশী এই দুই দেশের সঙ্গে নতুন দুটি রেলপথ যুক্ত হবে বলে জানিয়েছে কেন্দ্র। তার মধ্যে একটি রেলপথ হচ্ছে বাংলায়।

পশ্চিমবঙ্গ(Westbengal) এবং ভুটানের রেলপথ আগামী তিন বছরের মধ্যে শেষ করা হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই রেলপথ তৈরি হয়ে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগের নতুন অধ্যায় যেমন খুলবে তেমনি ভারত ও ভুটানের রেল সংযোগের প্রথম ধাপ মজবুত হবে। অপরদিকে কোকড়াঝাঁড় থেকে যে রেলপথ তৈরি হবে তাতে দুটি উঁচু সেতু ,২৯ টি বড় সেতু ,৬৫ ছোট সেতু ও একটি উড়ালপুল থাকবে। ওই পথে থাকবে দুটি গুদামঘর। চার বছরের মধ্যে কাকড়াঝাড় ও গেলেফুর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে টার্গেট নিয়েছে কেন্দ্র।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর