INTTUC কর্মীকে খুনের হুমকি! ভোট আবহে গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে উত্তপ্ত গোটা রাজ্য। এই আবহে দমদম আইএনটিটিইউসি(INTTUC)-র সেক্রেটারি স্বপন হালদারকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতার নাম সন্দীপ ভৌমক ওরফে পাপাই। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী স্বপন হালদার দমদম আইএনটিটিইউসি-র সেক্রেটারি এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাঁকে উদ্দেশ্য করে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। এরই মধ্যে স্বপন বাবুর হোয়াটসঅ্যাপে সরাসরি খুনের হুমকি দিয়ে একটি মেসেজ আসে।

হোয়াটসঅ্যাপে তৃণমূল নেতার উদ্দেশে লেখা হয়, ‘৫ মে হয় তোর ডেডবডি যাবে, নয় আমার। মেসেজ আর নম্বরটা সেভ করে রাখিস। আমার নাম পাপাই।’ অভিযুক্তের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট তুলে কলকাতা পুলিশ কমিশনার ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরপরই অভিযুক্ত বিজেপি নেতা সন্দীপ ভৌমিককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে খবর।

দ্বিতীয় দফার ভোটের আগে জেলায় জেলায় নজরদারিতে আরও জোর দিচ্ছে কমিশন। ইতিমধ্যে বিক্ষিপ্ত কিছু গোলমালের অভিযোগও উঠে এসেছে। এরই মধ্যে কমিশন জানাল, সোমবার রাতে মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজ্যের মোট সাতটি জেলার ১৪২টি আসনে ভোট রয়েছে বুধবার। এমনিতে প্রথম দফার ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটে গেছে। তাই এবার দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণভাবেই মেটাতে চাইছে কমিশন। 

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!