‘চাকরি চাই, চাকরি দাও’ বিক্ষোভ বিজেপি বিধায়কের দোকানে

বিধায়কের সামনেই বিক্ষোভকারীরা শ্লোগান তোলেন, ‘চাকরি চাই, চাকরি দাও’। এই শ্লোগান তোলার পাশাপাশি বিধায়ক ও সাংসদকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার কল্যাণীর এইমস হাসপাতালে বিধায়ক কন্যা ও পুত্রবধূর চাকরি নিয়ে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। এমনকি এই ঘটনায় সিআইডি তদন্তও শুরু হয়েছে। এই অবস্থায় সোমবার বাঁকুড়ার(Bankura) বিজেপি বিধায়ক(BJP MLA) নিলাদ্রী শেখর দানার(Niladri Shekhar Dana) দোকানের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি(INTTUC)। কেননা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণীর এইমসে চাকরি পেয়েছে এই বিধায়কেরই কন্যা মৈত্রী দানা। এদিন বিক্ষোভকারীরা বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে বিজেপির বিধায়ক নিলাদ্রী শেখর দানার কাপড়ের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, ‘সাংসদের সুপারিশে বিধায়কের মেয়ের চাকরি হয়েছে। তাই আমাদেরও চাকরি দিতে হবে।’ এদিন সকালে নিলাদ্রীবাবু যখন নিজের দোকানে বসেছিলেন তখনই আইএনটিটিইউসি-র বাঁকুড়া শহর সভাপতি শ্যামসুন্দর দত্তর নেতৃত্বে আইএনটিটিইউসি-র একদল কর্মী দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিধায়কের সামনেই বিক্ষোভকারীরা শ্লোগান তোলেন, ‘চাকরি চাই, চাকরি দাও’। এই শ্লোগান তোলার পাশাপাশি বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও সাংসদ সুভাষ সরকারকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। নিজের দোকানের সামনে এইভাবে বিক্ষোভের মুখে পড়ে স্বাভাবিক ভাবেই কিছুটা অস্বস্তিতে পড়েন বিধায়ক। ঘটনার জেরে বিধায়ক সংবাদমাধ্যমকে জানান, ‘আমাকে প্রতিদিন বিক্ষোভ দেখাক তৃণমূল। আমি বিক্ষোভকারীদের চা জল খাওয়াব। কোনও নেতা মন্ত্রীর সুপারিশে আমার মেয়ে চাকরী পায়নি। সে নিজের যোগ্যতায় একটি বেসরকারি সংস্থায় অস্থায়ী চাকরি পেয়েছে। আগামীতে সেই সৌভাগ্য হলে এমন চাকরি শুধু ঘরে ঘরে নয় যারা আজ আমাকে বিক্ষোভ দেখাচ্ছে তাদেরও ডেকে ডেকে এনে এমন চাকরি দেব। সুযোগ হলে যোগ্যতা যাচাই করে বিক্ষোভকারীদেরও চাকরি দেব।’ তবে ঘটনা হচ্ছে এই চাকরির বিষয়টি নিয়ে আদালতেও মামলা দায়ের হয়েছে। এসএসসি কাণ্ডে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর চাকরি গিয়েছে। এমনকি চার বছরের চাকরির মাইনে পর্যন্ত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তাই নীলাদ্রিও চিন্তিত, তাঁর মেয়ের সঙ্গেও না এমন হয়।

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর