তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গির-ঘনিষ্ঠ তৃণমূল নেতা। জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার নাম ইসরাফিল চকদার। ধৃত ইসরাফিল বঙ্গ নগর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। বুধবার (২৭ মে) গভীর রাতে ফলতা থানার হাসিমনগর এলাকা থেকে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে।

গত ২৯ এপ্রিল, শেষ দফার নির্বাচনে ফলতায় ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান-ঘনিষ্ঠ এই ইসরাফিল চকদারের বিরুদ্ধে রাস্তা আটকে ভোটারদের মারধর ও হুমকির অভিযোগ উঠেছিল তখন। তার প্রতিবাদে হাসিমনগরে বিক্ষোভও দেখান স্থানীয় মহিলারা। সেই ইসরাফিল চকদারই এবার গ্রেফতার হলেন। তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই জাহাঙ্গির খান-ঘনিষ্ঠ তৃণমূলের শ্রমিক নেতা নাসির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক ঘনিষ্ঠ গ্রেফতারির পরও বেপত্তা জাহাঙ্গির খান।

আরও পড়ুন-লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংরায় ঘনিষ্ট তৃণমূল নেতা। ধৃতের নাম সিকান্দার সাউ ওরফে টুনটুন। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংরায়ের ডানহাত বলে পরিচিত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বরের বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগড়ি গ্রামে অভিযুক্তর বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ। বাড়িতে অগ্নেঅস্ত্র মজুদ রাখার অভিযোগে গতকাল অর্থাৎ বুধবার (২৭ মে) রাতে তাকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ধৃতকে চন্দননগর মহুকুমা আদালতে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ।

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম