শুভেন্দুর জেলার সভাধিপতি উত্তম বারিককে IT Notice

পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে IT Notice পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার শাসক দলের নেতাদের ওপর কেন্দ্রীয় এজেন্সির হানাদারি অব্যাহত থাকছে নতুন বছরেও। তারই ইঙ্গিত মিলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) বুকে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের(Patashpur) তৃণমূল বিধায়ক(TMC MLA) উত্তম বারিককে(Uttam Barik) IT Notice পাঠানো হয়েছে। আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে আয়কর ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও উত্তম জানিয়েছেন, এখনও কোনও নোটিস তাঁর হাতে আসেনি। সূত্রে জানা গিয়েছে, ! বেশ কয়েক কোটি টাকা গরমিলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে৷ তাঁর ২টি সংস্থার ক্ষেত্রে ১ কোটি টাকার কিছু লেনদেনের ক্ষেত্রে আয়কর জমা না পড়ার অভিযোগ উঠেছে৷ আয়কর রিটার্ন জমার ক্ষেত্রেও কিছু গরমিল পেয়েছে আয়কর দফতর। তাই তলব করা হয়েছে তাঁকে। তবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় নথি নিয়ে তিনি নিজে হাজির থাকতে পারেন অথবা তাঁর আইনজীবীও সমস্ত নথি নিয়ে যেতে পারেন।     

সূত্রের খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে। তিন বছর বিধায়ক তা জমা দেননি বলেই খবর। বিধায়ক কী ব্যবসা করেন, তাও জানতে চাওয়া হয়েছে। যদিও বিধায়কের দাবি নোটিস পেলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা চলেছে। শাসকদলের একাধিক নেতার বাড়িতে গত কয়েকদিনে হানা দিয়েছেন আধিকারিকরা। আয়কর সংক্রান্ত বিভিন্ন ত্রুটির অভিযোগেই একের পর এক তল্লাশি চলেছে। এবার শাসকদলের আরও এক নেতাকে আয়কর বিভাগের তলব। এ বিষয়ে উত্তম বারিককে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমাদের সমস্তই দেওয়া রয়েছে৷ তবুও যেহেতু আয়কর চিঠি পাঠিয়েছে, আমাদের যারা হিসেব দেখে, তারা নথিপত্র জমা দেবে৷ আয়কর দফতরের অভিযোগ, একটা ১ কোটি টাকার লেনদেন হয়েছিল, যার আয়কর জমা পড়েনি৷’

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে