মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বড় সাফল্য ডায়মন্ড হারবার জেলা পুলিশের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই বড় পদক্ষেপ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন জাহাঙ্গির খানের স্ত্রী। শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

 জানা গিয়েছে, জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ার পর তাকে ছাড়ানোর দাবিতে থানায় হামলা ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, তার নেতৃত্বেই বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর তৎপরতায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অনেকেই প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায় বলেও অভিযোগ উঠেছিল। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি জাহাঙ্গির খানের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রুজু করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তার খোঁজ মিলছিল না।

আরও পড়ুনঃ  জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অবশেষে শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সেই অভিযানে গ্রেফতার করা হয় জাহাঙ্গির খানের স্ত্রীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আর কারা জড়িত ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই গ্রেফতারির ফলে থানায় হামলার ঘটনায় তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়