ফেসবুক প্রেম! ঘর ছেড়ে বাংলাদেশে যুবতী, BSF-তৎপরতায় উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলাপ। সেই আলাপ প্রেমে পরিণতি পেতে সময় লাগেনি। সেই প্রেমের টানেই কাঁটাতার পেরিয়ে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে বাংলাদেশ (Bangladesh)  চলে গিয়েছিলেন যুবতী। কিন্তু পরিবারের চেষ্টা ও বিএসএফের (BSF) তৎপরতায় অবশেষে উদ্ধার করা হয়েছে ওই যুবতীকে। শনিবারই তিনি বাড়িতে ফিরেছেন।

জানা গিয়েছে, মালবাজারের (Malbazar) চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কলেজ পড়ুয়া ওই যুবতী। চলতি মাসের ৬ তারিখ প্রেমের টানে বাংলাদেশে (Bangladesh) চলে গিয়েছিলেন। কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু সারাদিন গিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় সন্দেব হয় পরিবারের। এরপরেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। এরপরেই শুরু হয় ঘটনার তদন্ত। কয়েকদিন পরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবতী বাংলাদেশে রয়েছেন। তারপর শনিবার সকালে ফ্ল্যাগ মিটিং করে ময়নাগুড়ি থানা, বিএসএফ ও বিজেবি।

সেখানেই যুবতীকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। এদিন আলোচনার পরে ওই যুবতীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার। ময়নাগুড়ি থানাকে (Moynaguri Police Station) ধন্যবাদ জানিয়েছে পরিবারের সদস্যরা। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। কীভাবে ওই যুবতী বংলাদেশে পৌঁছলো, তাঁকে কেউ সাহায্য করেছিল কিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় রয়েছে কিনা তদন্ত চলছে। এই নিয়ে যুবতীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য