জনধন অ্যাকাউন্টে ৪০,০০০ কোটি টাকার দুর্নীতি, বিস্ফোরক অভিযোগ জহর সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জনধন যোজনায় দুর্নীতির (Jandhan Corruption) অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীকে চিঠি লিখলেন  তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jahar Sircar)। তৃণমূল সাংসদের অভিযোগ প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট থেকে দুর্নীতি হয়েছে প্রায় ৪০ হাজার কোটি  টাকা। শুধু তাই নয় প্রায় ১০ কোটিরও বেশি জনধন যোজনার অ্যাকাউন্ট নেই বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ইতিমধ্যেই সেই চিঠি নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন  টুইটার) পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ।

কেন্দ্রীয় অতর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাডকে পাঠানো চিঠিতে জহর সরকার লিখেছেন,’ জনধন যোজনার ৫০ কোটি অ্যাকাউন্টের মধ্যে ১০ কোটি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১১ মাস ধরে ১০ কোটি অ্যাকাউন্টের কোনও হদিশ নেই।  এ নিয়ে এখনও পর্যন্ত  কেন নীরব কেন্দ্রীয় অর্থমন্ত্রী? আমি চাই এ বিষয়ে কেন্দ্রীয় সরকার জবাব দিক।’ পাশাপাশি তৃণমূল সাংসদের দাবি, নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসিদের মতো ঋণখেলাপি ধনকুবেরদের কারণে দেশের অর্থভাণ্ডারের ক্ষতি হচ্ছে।

তবে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের দুর্নীতির  তথ্য উঠে আসতেই কেন্দ্রের ক্ষমতাসীন দলকে আক্রমণ করা শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল। প্রসঙ্গত, যে সময় তৃণমূল কেন্দ্রীয় সরকারের (BJP) দুর্নীতির তথ্য সামনে এনেছে তখনই ১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। বর্তমানে রাজ্য সরকারের লাগাতার আন্দোলন সত্ত্বেও এখনও পর্যন্ত  ১০০ দিনের বকেয়া টাকা হাতে পায়নি রাজ্যের গরীব শ্রমিক-কৃষকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের পাহাড় সমান দুর্নীতি বিরোধীদের হাতে এক নয়া হাতিয়ার যা চাপে ফেলবে গেরুয়া শিবিরকে।

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা