গান স্যালুটে শেষ শ্রদ্ধা শহিদ ঝন্টু আলি শেখকে, চোখের জলে বিদায় পড়শিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহট্ট : তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছেছে শহিদ ঝন্টু আলি শেখের দেহ‌। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন অসংখ্য মানুষ। বাড়ির সামনে একটি ঈদগাহ মাঠে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানে সকলে তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। শনিবারই তাঁকে কবরস্থ করা হবে। গান স্যালুটের মাধ্যমেই শহিদ ঝন্টু আলি শেখকে সম্মান জানানো হয়েছে।

চোখের জলে ঘরের ছেলেকে বিদায় জানাল তেহট্টবাসী। পহেলগাঁও-র নারকীয় ঘটনার রেশ কাটতে না কাটতেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতেই মৃত্যু হয়েছে প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখের। শুক্রবারই তাঁকে দেহ পৌঁছেছে রাজ্যে। বিমনবন্দরেই তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরেই তাঁর দেহ রওনা দিয়েছিল নিজের বাড়ির উদ্দেশ্যে। গোটা গ্রাম বুকে পাথর দিয়ে অপেক্ষায় ছিল তাঁর। শহিদের দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সহ এলাকা। চোখের জল যেন বাঁধ মানে না। গ্রামের বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। ঝন্টু আলি শেখের প্রতিকৃতি নিয়ে তৈরি হয়েছে শহিদ বেদী।

তেহট্ট থেকেও উঠেছে প্রত্যাঘাতের শ্লোগান। আত্মীয়-পরিজন থেকে রাজনৈতিক নেতারাও শনিবার হাজির হয়েছিলেন তেহট্টে শহিদের বাড়িতে। সকলেই এসেছেন পরিবারের পাশে থাকতে। স্বামীর মৃত্যুর খবরও প্রথমে জানতে পারেননি স্ত্রী। জানতেন কাঁধে গুলি লেগেছে। কিন্তু সেই গুলি যে তাঁর জীবনটাই পাল্টে দিয়েছে তা অনেক পরে জানতে পেরেছেন।

জানা গিয়েছে, স্ত্রী ও ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে আগ্রায় থাকতেন ঝন্টু। তাঁর দেহ নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায় প্যারাকমান্ডার বাহিনী। শনিবার ঈদগাহের মাঠে শহিদ ঝন্টুকে শেষশ্রদ্ধা জানানো হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে গোটা মাঠে হাজির হয়েছিলেন বহু মানুষ। সকলের চোখেই জল। ঘরের ছেলের এমন মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছে না তেহট্টবাসী।

চতুর্থীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার