ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জল্পনার অবসান। লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে, জনগর্জন সভাতে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা অভিষেকের। ঝাড়্গ্রাম লোকসভার তৃনমূল কংগ্রেসের দলীয় প্রার্থী নির্বাচিত হন কালীপদ সোরেন। কালীপদ সোরেনের ওপরে ভরসা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ঝাড়গ্রাম লোকসভা আসনে নতুন প্রার্থী নিয়ে ময়দানে নেমে কতটা লড়াই হবে সেই দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

ঝাড়গ্রামের(Jhargram) ১৭ নম্বর ওয়ার্ডের ভরতপুরের বাসিন্দা কালীপদ সোরেন। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য গত বছর পেয়েছেন পদ্মশ্রী। তিনি ঝাড়গ্রামের বিখ্যাত সাঁওতালি ভাষার কবি, সাহিত্যিক । যদিও তিনি জঙ্গলমহলে খেরওয়াল সোরেন নামে পরিচিত। জঙ্গলমহলে অতি পরিচিত মুখ তিনি। তাঁর সমাজ সচেতনতা মূলক লেখালেখির জন্য বহু পুরস্কার পেয়েছেন। সাঁওতালিতে অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন।

এছাড়া সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার,সাধুরাম চাঁদ মুমু স্মৃতি পুরস্কার পেয়েছেন। নাটক, কবিতা, রম্য রচনা সহ বিবিধ ক্ষেত্রে তার বিচরন। ৩১ টি নাটক, ২ দুটি গল্পের বই,একটি গানের বই,রম্য রচনা একটি ইতিমধ্যে প্রকাশিক হয়েছে। তিনি লেখার মধ্য দিয়ে সামজিক নানা বিষয় গুলি তুলে ধরেন। এবার তাই ঝাড়গ্রামে এই প্রার্থীকে দাঁড় করিয়ে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’