ঝাড়গ্রামে শ্রাদ্ধ বাড়িতে দই খেয়ে অসুস্থ ২০০ জন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে প্রায় দুশো জন ভর্তি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি। ঝাড়গ্রামের(Jhargaram) রাজ কলেজ কলোনিতে বৃহস্পতিবার একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। সেখানেই দই খাওয়ার পরেই সবাই অসুস্থ বোধ করেন ।এরপর একে একে সবাইকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দারে জানান, শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ার পরে দই মিষ্টি দেওয়া হয় ।দই খাওয়ার পরে কোন কিছু হয়নি। বাড়িতে এসে অনেকেই বমি করতে শুরু করে।

অনেকে আবার নিজের দই না খেয়ে সেই দই ভর্তি বাটি এনে দেয় বাড়ির ছোট ছেলেমেয়েদের। তারা তাকেই অসুস্থ হয়ে পড়ে । শুরু হয় বমি ও পেটে ব্যথা। তারপরেই তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয় । বাসিন্দারা আরোই দাবি করে এই শরীর খারাপ এর কারণ ওই দই খাওয়া। যারা খাইনি তাদের কিন্তু কোন কিছু হয়নি। দইয়ে (Dohi)ভেজাল ছিল বলেই এতগুলো মানুষের শরীর খারাপ হল। অনেকেই ওই নিমন্ত্রণ বাড়িতে যেখান থেকে দই এসেছিল সেই দই গবেষণাগারে পরীক্ষা করানোর জন্য দাবি তোলে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে ১০-১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি সকলকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে,ফের হাতির হানায় মৃত্যু হুলা পার্টি সদস্যের।বৃহস্পতিবার রাত্রে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিথলবনি গ্রামে প্রায় ৮ টি হাতির একটি দল খাবারের সন্ধানে তান্ডব চালায়, ঘটনাস্তলে গিয়ে পৌছায় স্থানীয় হুলা পার্টির সদস্যরা, হাতি ড্রাইভ করার সময় হাতির (Elephant)মুখে পড়ে যায় বয়স ২২ এর হুলা পার্টির সদস্য চন্দ্রকান্ত মন্ডল পালাতে না পেরে হাতি তাকে শুড়ে জড়িয়ে আছাড় মারে, এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে। তড়িঘড়ি বনদপ্তরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ হুলাপার্টির সদস্য চন্দ্রকান্ত মন্ডল কে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। তবে বারংবার হাতির হানায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ফসলের ক্ষয়ক্ষতি পুরন না পাওয়াই এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন ।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী