সুবর্ণরেখা নদীর তীরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ও নববারাকপুর:নদী তীরবর্তী মানুষ জনের কাছে নদী মায়ের সমান।আর এই মাতৃসমা নদীকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন করলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক পরিবার আমারকার ভাষা আমারকার গর্ব । বুধবার সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের(Gopiballavpur Block) সবুজে ঘেরা কুঠিঘাটে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাতৃসমা সবুর্ণরেখা নদীর জলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠিত হয় সাহিত্য সম্মেলন। সেখানে সুবর্ণ রৈখিক ভাষায় কবিতা পাঠে অংশ নেন উপস্থিত মাতৃভাষা প্রেমীরা। এর আগে সুবর্ণ রৈখিক পরিবারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বিগত বছর গুলোর মতো এবারও গোপীবল্লভপুর হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি ইন হাউস রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবরি ২১ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকমন্ডলীর সদস্য-সদস্যা ও অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ। এদিকে,নববারাকপুর পুরসভার উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধার্পণআমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি ।আমি কি ভুলিতে পারি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুধবার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্বার্পন অনুষ্ঠান করল নববারাকপুর পুরসভা(New Bararckpore Municipality)।কৃষ্টি প্রেক্ষাগৃহে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুর প্রতিনিধি হৃষিকেশ রায়, দেবাশিস মিত্র, নির্মিকা বাগচী, কৃষ্ণা বোস, নীতা দে, আরতি দাস মল্লিক, সুমন দে, পূজা গুপ্ত, শোভা রায় সহ ২১ শে ফেব্রুয়ারি স্মরণ মঞ্চের পক্ষে বিপ্লব চৌধুরী, প্রেমানন্দ রায়, বাচিকশিল্পী সৌমী রাজলক্ষ্মী, জয়া বসু, শিক্ষক অম্লান দাশগুপ্ত সহ পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার সহ বিশিষ্ট গুনীজনেরা।গানে কবিতায় আলোচনায় ভাষা শহীদ দের স্মরণ করা হয়।

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন