জঙ্গলমহলের অরণ্য সুন্দরী মেতে উঠল দোল উৎসবে, বসন্ত উৎসবে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: এ যেনো শান্তিনিকেতনের ছোঁয়া। জঙ্গলমহলের অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে দোল উৎসবে মেতেছেন জেলাবাসী। শুধু জেলার মানুষ নয়। কলকাতার বহু পর্যটক ঝাড়গ্রামে দোল উৎসবে মেতেছেন। ঝাড়গ্রাম শহরের বেশ কয়েকটি জায়গায় আয়োজিত হয় বসন্ত উৎসব আর সেখানেই জেলাবাসী থেকে শুরু করে বাইরের পর্যটকরাও মাতলেন। শান্তিনিকেতনের ছোঁয়া অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। কলকাতার পর্যটকরা জানাচ্ছে, দোল উৎসব(Dol Utsav) মানেই আমরা জানি শান্তিনিকেতন কিন্তু এবারে দোল উৎসব পালন করতে আমরা ঝাড়গ্রামে এসেছি।

আর এই ভাবেই দোল উৎসবে ঝাড়গ্রামে(Jhargram) আজ রঙিন হয়ে উঠেছে। এদিকে,আজ দোল পূর্ণিমার দিনে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধোরাতে আয়োজিত বসন্ত উৎসবে মাতলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। দোল পূর্ণিমার বিশেষ দিনে মানুষের সাথে জনসংযোগ করেন প্রার্থী কালীপদ সোরেন। এ এক অন্য ছবি। তৃনমূলের প্রার্থী কালিপদ সরেন ঝাড়গ্রাম বাসীর সাথে মিশে দোল উৎসব পালন করছেন। ষষ্ঠ দফায় ভোট ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শুধুমাত্র প্রার্থী ঘোষনা হয়েছে তৃনমূলের। তৃনমূলের(TMC) প্রার্থী একাই দোলের দিনটাকে প্রচারের কাজে লাগালেন।

গতকাল বিজেপির রাজ্যের দ্বিতীয় দফায় নাম ঘোষনা হলেও ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষনা হয়নি। তাই দোলের ময়দানে সকাল থেকে একা তৃনমূলের পার্থী কালিপদ সরেন ঘুরে বেড়াচ্ছেন। ঝাড়গ্রামের বেশ কয়েক জায়গায় দোল খেলা হয়। সেখানে হাতে গোনা কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে মানুষের সাথে প্রচার করেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা বলেন। সাধারন মানুষ ও প্রার্থীকে এই প্রথম দেখছেন বলে জানান। ঝাড়গ্রামের প্রতিটা জায়গায় ঘেরে ঘুরে জনসংযোগ এর চেষ্টা চালান তিনি।

হুমায়ুনকে ‘স্যাটা ভাঙা’ মারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, দায়ের অভিযোগ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’