ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত এক ব্যক্তির মৃত উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আজ ভোর ৫ টা নাগাদ ঝাড়গ্রামের আগুইবনি নেতুরা বাসস্ট্যান্ডের কাছে ক্ষতবিক্ষত অবস্থায় রজত কুমার বায়েন নামে বয়স ৫০ এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ। রজত কুমার বায়েনের ভাই প্রসেনজিৎ কুমার বায়ান জানান ,তাদের পরিবারের তিন ভাই ।তারা আলাদা আলাদা থাকেন ।

কেউ কারো সাথে কথা বলেন না। গত তিন চার দিন হল রজত কুমার বাড়ির বাইরে বেরোছিলেন না।তার স্ত্রী এবং বাচ্চা সবাই মামাবাড়ি গিয়েছেন । তারপরে তাকে বেশ কয়েকদিন বাড়ির বাইরের না দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। পাড়া-প্রতিবেশীদের ডেকে বলেন কেন বেরোচ্ছে না একটু গিয়ে দেখতে। পাড়া-প্রতিবেশী বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে ক্ষতবিক্ষত মৃত অবস্থায় রজত কুমার বায়েন পরে রয়েছেন। বাড়ির জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে ।কিছুটা সন্দেহ হয় ।

তড়িঘড়ি খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে পৌছায় ঝাড়্গ্রাম থানার পুলিশ এবং ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের(Jhargram Hospital) মর্গে পাঠানো হয়। তার ভাই এও জানান, তার দাদার গায়ে একাধিক অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে। এ ছাড়াও বাড়ির জিনিসপত্র এলোমেলো ছিল। হয়তো কেউ বা কারা এ ঘটনা ঘটিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করছে ঝাড়গ্রাম থানার পুলিশ। 

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের