তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রামে একের পর এক তৃণমূল নেতাদের বাড়ি ও হেফাজত থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সরকারি ত্রাণ আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন বিনপুর-১ ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুমিতা পাতর(Sumita Patar)।নেপুরা এলাকার একটি কমিউনিটি হল থেকে সরকারি বস্তাভর্তি কম্বল, শাড়ি, ধুতি, শিশুদের পোশাক-সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপরই সুমিতা পাতরকে গ্রেফতার করা হয়।অন্যদিকে, শুক্রবার রাতেই ঝাড়গ্রামের দহিজুড়ি ৪ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি সঞ্জিত মাহাতের বাড়ি থেকেও বিপুল পরিমাণ ত্রিপল ও শাড়ি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ক্রমাগত তৃণমূল নেতাদের বাড়ি ও ঘনিষ্ঠদের হেফাজত থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রী সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল কি না এবং কীভাবে সেগুলি ব্যক্তিগত হেফাজতে পৌঁছাল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে আদিবাসী মানুষজনের মধ্যে। এর পাশাপাশি, উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়াতে ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকার ঘটনা ।স্থানীয় সূত্রে জানা যায় ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাবের ভেতর থেকে তালা ভেঙে গ্রামবাসীরা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার পুলিশ। তারপর ত্রাণ সামগ্রী গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার