প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে সাবেকি এক দুর্গাপ্রতিমা। কোথাও দশভুজা সিংহবাহিনী, কোথাও আবার সাবেকি একচালার ঠাকুর। কিন্তু এমন এক রাজবাড়ি রয়েছে, যেখানে দুর্গাপুজোয় কোনও প্রতিমাই তৈরি হয় না। মন্দিরের গর্ভগৃহে নেই মাটির প্রতিমা, নেই চেনা সাজসজ্জা। তার বদলে পটচিত্রেই পূজিত হন রাজপরিবারের কুলদেবী। প্রায় চার শতাব্দীরও বেশি সময় ধরে এই ব্যতিক্রমী পরম্পরা ধরে রেখেছে ঝাড়গ্রাম রাজবাড়ি। আধুনিকতার স্রোতে বদলে গিয়েছে পুজোর অনেক আয়োজন, কিন্তু মল্লদেব রাজপরিবারের আরাধনায় আজও অটুট পূর্বপুরুষদের তৈরি করে দেওয়া নিয়ম। বিশুদ্ধ পঞ্জিকার হিসাব মেনেই এখানে পালিত হয় পুজোর প্রতিটি তিথি। সেই নির্ঘণ্ট অনুযায়ী আজ, শনিবার (১৭ অক্টোবর) ষষ্ঠী এবং আগামীকাল (১৮ অক্টোবর) সপ্তমীর আরাধনা। 

ঝাড়গ্রাম শহরের পুরনো রাজবাড়ি এলাকায় অবস্থিত মা সাবিত্রীর মন্দির। জেলার প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম এই আরাধনা। লোককথা অনুযায়ী, ১৫৯২ খ্রিস্টাব্দে রাজা সর্বেশ্বর সিং চৌহান এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় চারদিকে ছিল ঘন জঙ্গল। ধীরে ধীরে সেই জঙ্গল ঘেরা জনপদই পরিচিত হয়ে ওঠে ঝাড়গ্রাম নামে। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখানে দেবীর কোনও মূর্তি গড়া হয় না। পটচিত্রের মাধ্যমেই চলে মা সাবিত্রীর পুজো। এই কারণে ঝাড়গ্রামের পটের দুর্গাপুজো হিসাবেও বিশেষ পরিচিত রাজবাড়ির এই আয়োজন। মন্দিরের অন্দরমহরেও রয়েছে অতীতের রাজকীয় ঐতিহ্যের ছাপ। লাল মেঝে, দেওয়ালের প্রাচীন শিল্পকর্ম, পুরনো ঝাড়বাতি এবং ঐতিহ্যবাহী পটচিত্র মিলিয়ে গোটা পরিবেশে যেন ধরা রয়েছে কয়েকশো বছরের ইতিহাস।

আরও পড়ুন: অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

সাধারণত মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি ও আচার-অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ির নিয়ম কিছুটা আলাদা। এখানে দেবীপক্ষের জন্য অপেক্ষা করতে হয় না। পিতৃপক্ষেই শুরু হয়ে যায় দেবীর আরাধনার প্রস্তুতি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অর্থাৎ জিতাষ্টমী বা ছিতা অষ্টমী থেকেই পুজোর সূচনা হয়। দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে মঙ্গলঘট স্থাপন করে দেবীকে আমন্ত্রণ জানানো হয়। এরপর সম্পন্ন হয় অধিবাসের আচার। মহালয়ার দিন মন্দিরে চণ্ডীপাঠের আয়োজন থাকে। তারপর নির্দিষ্ট তিথি মেনে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান চলে। পুজোর দিনগুলিতে মা সাবিত্রীকে নিবেদন করা হয় অন্নভোগ। রাজপরিবারের বহু পুরনো রীতি মেনেই সম্পন্ন হয় সমস্ত আচার। বিশুদ্ধ পঞ্জিকা অনুসরণ করার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানকার পুজোর তিথিতে কিছুটা পার্থক্য দেখা যায়। সেই হিসাবেই শনিবার ষষ্ঠী এবং রবিবার সপ্তমী পালিত হচ্ছে। রাজবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শক্তি আরাধনার একাধিক প্রাচীন রীতি। দশমীর দিন দেবীর সামনে পাঁঠাবলি দেওয়ার প্রথা রয়েছে। তবে এই পুজোর অন্যতম আকর্ষণ ‘পাটাবিদা’ অনুষ্ঠান। রাজপরিবারের প্রচলিত বিশ্বাস ও রীতি অনুযায়ী, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতীকী শত্রুনিধন করা হয়। এরপর অস্ত্রপুজোর মধ্য দিয়ে শেষ হয় দেবীর আরাধনার পর্ব।

পুজোর মধ্যেই দুঃসংবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ২৩ অক্টোবর তলব করল ইডি

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল