সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে গিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে এসে ঘটল বিপত্তি। নদীর জলে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায়। জানা গিয়েছে, সূর্য পাল নামে বছর ১৭ এর কিশোর সোমবার চার বন্ধুর সঙ্গে মকর স্নান করতে এসেছিল গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ ব্লকের কুঠিঘাটে সুবর্ণরেখা নদীর জলে।

জানা গিয়েছে, এমন সময় নদীর জলে স্নান করার সময় সূর্য পাল ও তার এক বন্ধু অরিন্দম ঘোষ সুবর্ণরেখার জলে তলিয়ে যেতে থাকে। তখন পাশে থাকা কয়েকজন তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু অরিন্দম ঘোষকে উদ্ধার করা গেলেও মাধ্যমিক পরীক্ষার্থী সূর্য পালকে উদ্ধার করা যায়নি। তবে ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে মকর সংক্রান্তির দুপুরের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অন্যদিকে,পুতুল খেলা নিয়ে মনোমালিন্য ।

অভিমানে আত্মঘাতী(Suicide) ছাত্রী। তদন্তে পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সানডেল বিল গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি শিব পাড়ার ঘটনা। বছর ১১ এর শম্পা মন্ডল মদনমোহন বিদ্যাপীঠের ক্লাস সিক্সের ছাত্রী। তার বন্ধুদের সঙ্গে পুতুল খেলা মেতে উঠেছিল ওই ছাত্রী। আর সেখানে পুতুল খেলা নিয়ে রীতিমতো বচসা, মনোমালিন্য হয়।অভিমান করে বাড়িতে চলে আসে সে।তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী।

পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে প্রথমে সান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর বসিরহাট জেলার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে পড়েছে গ্রামে। পুতুল খেলা নিয়ে অভিমানের ছাত্রী আত্মঘাতী না এর পিছনে অন্য কোন কারণ আছে সেটাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা