ঝাড়খণ্ড সীমান্তে ডুবুর্ডি ব্রিজের নিচে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলটি: বাংলা- ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্ট সংলগ্ন ডুবুর্ডি ব্রিজের নিচের থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ডের(Jharkhand) মাইথন ওপি পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।জানা গিয়েছে, রবিবার সকালে ডুবুরডিহি চেকপোষ্ট সংলগ্ন সেতুর নীচে এক বৃদ্ধের মৃতদেহ পড়েছিল।

খবর পেয়ে প্রথমে কুলটি থানার (Kulti P.S.)চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।পরে ঝাড়খণ্ড থেকে মাইথন ওপির পুলিশ পৌচ্ছায়।তবে যেহেতু ওই এলাকাটি ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত হওয়ায় মাইথন ওপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঠান্ডায় ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে।

পুলিশের দাবি ওই বৃদ্ধের পরিচয় জানার পরে কেন সে সেখানে গিয়েছিল সেই বিষয়টি জানা সম্ভব হবে। এদিকে, সন্দেশখালির ঘটনার প্রতিবাদ ও শেখ শাহজাহানকে(Sk. Sahazahan) গ্রেপ্তারের দাবিতে উত্তর হাওড়ার ঘুসুরি জিটি রোড অবরোধ করল বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। প্রায় ১৫ মিনিট পথ অবরোধ থাকার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ