জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে লোকসভা নির্বাচন। এই আবহে  সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালে নবম- দশম  শিক্ষক নিয়োগকাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক। এরপর তিনি বারবার জামিনের আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হন। তবে তাঁর জামিন খারিজ করে দেয় আদালত। তার পরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা।

মঙ্গলবার  জীবনকৃষ্ণের জামিন সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে। এদিন জীবনকৃষ্ণের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি, রউফ রহিম এবং অনির্বাণ গুহঠাকুরতা। শীর্ষ আদালতে তৃণমূল বিধায়কের আইনজীবী জানিয়েছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জলিস্টে ছিল ২৩ জনের নাম আর সেখান থেকে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এদিনের জামিনের বিরোধীতা করেছিল সিবিআই। কিন্তু সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগকে কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘মিডিলম্যান’ ছিলেন জীবন কৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে ১৩ মাস হতে চলল, জেলেই ছিলেন শাসক দলের বিধায়ক। অবশেষে  সুপ্রিম কোর্টের রায়দানের জেরে খানিক স্বস্তি পেলেন জীবনকৃষ্ণ সাহা।

 

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু