চাকরির নামে কোটি কোটি টাকা প্রতারণা, গ্রেফতার বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতির  মাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এবার  দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হলেন বিজেপি সদস্য। অভিযোগ উঠছে কোটি কোটি  টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সদস্য। ইতিমধ্যেই দুর্নীতিকাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিজেপি সদস্য ।

জানা গিয়েছে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে টাকা তুলতেন অভিযুক্ত। আর সেই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার জন্য চাকরি প্রার্থীদের  কাছ থেকে হাজার হাজার টাকা নিত অভিযুক্ত। শুধু তাই নয় বিভিন্ন উচ্চ পদস্থ পদে চাকরি দেওয়ার টোপ দিতেন বিজেপি সদস্য। আর তাতেই হাজার হাজার টাকা নিত অভিযুক্ত।  জানা গিয়েছে, অভিযুক্ত রানাঘাটের বিজেপি সদস্যের নাম বিল্টু মিত্র। তাঁকে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ গ্রেফতার করেছে। বর্তমানে বিল্টুকে রানাঘাট থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, গত ২০২৩ সালে সাইবার ক্রাইম বিভাগ ভুয়ো ওয়েবসাইট তৈরি করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হন এক মহিলা। আর তাঁকেই জেরা করতে বিল্টু মিত্রের নাম উঠে আসে। শুধু তাই নয় পুলিশের আশঙ্কা এই ‘ভুয়ো ওয়েবসাইট’ সঙ্গে যুক্ত রয়েছেন বহু ব্যক্তি। প্রায় ৬ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে ‘ভুয়ো ওয়েবসাইটের’ বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত ওই ওয়েবসাইটের নাম প্রকাশ্যে আসেনি। এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। একদিকে যখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই আবহেই  দুর্নীতির অভিযোগ উঠল গেরুয়া শিবিরের সদস্যের বিরুদ্ধে।

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর