স্ত্রী চাকুরিরতা হলেও বেকার স্বামীকে দিতে হবে ভরণপোষণ, নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের

স্ত্রী মাসের ১২ হাজার টাকা রোজগার করেন। কিন্তু স্বামী বেকার। কিন্তু দায়িত্ব এড়ানোর জন্যে বেকারত্ব কে 'ঢাল' বানানো বেআইনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী মাসের ১২ হাজার টাকা রোজগার করেন। কিন্তু স্বামী বেকার। কিন্তু দায়িত্ব এড়ানোর জন্যে বেকারত্ব কে ‘ঢাল’ বানানো বেআইনি। প্রত্যেকটি স্বামীকে বিচ্ছেদের পর তাঁর প্রাক্তন স্ত্রীকে মাসিক ৪ হাজার টাকা করে দিতেই হবে, হ্যাঁ সম্প্রতি একটি মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই মামলায় স্বামীর আবেদন মেনে ভরণপোষণের বিরুদ্ধে নির্দেশ দিয়েছিল পারিবারিক আদালত। সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন স্ত্রী। কিন্তু পারিবারিক আদালতের সেই নির্দেশকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে বেকার স্বামীকে চাকরি খুঁজে স্ত্রীর ভরণপোষণ নেওয়ার পরামর্শও দিল হাইকোর্ট। এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে। সেখানে বিচারপতি জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণ যে কোনও স্বামীর সামাজিক, আইনি এবং নৈতিক দায়িত্ব। কোনও অজুহাতে তা তিনি এড়িয়ে যেতে পারেন না। বিশেষ করে কোনও সক্ষম পুরুষ যদি বেকার হয়ে থাকেন, সেই কারণে স্ত্রীকে ভরণপোষণ দিতে না পারেন, তবে সেটা তাঁর ইচ্ছাকৃত সিদ্ধান্ত।

আইনি বাধ্যবাধকতা এড়াতে সেটা তিনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারেন না। জানা গিয়েছে, ২০১২ সালের ৪ অগস্ট বিশেষ বিবাহ (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) আইন অনুযায়ী ওই দম্পতির বিয়ে হয়েছিল। কিন্তু সামাজিক বিয়ে না হওয়ায় মহিলা শ্বশুরবাড়ি যাননি। এমনকী নানা সময়ে স্বামী তাঁর বাড়িতে এসে থাকলেও তাঁকে শ্বশুরবাড়িতে নিয়ে যান নি। এমনটা চলতে থাকায় বিয়ের এক বছর পরে মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর স্বামী বিবাহবিচ্ছেদের মামলা করেন। ভরণপোষণ বাবদ ওই মহিলা মাসে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু পারিবারিক আদালতে মামলাটি উঠলে স্বামী জানান, মহিলার নিজের রোজগার রয়েছে, তাই তাঁকে ১০ হাজার টাকা দেওয়া সম্ভব নয়। কারণ তিনি বেকার। পারিবারিক আদালত এই মামলায় স্বামীর পক্ষেই রায় দেয়। উল্টে তাঁর স্বামীকে ‘গরিব বেকার অসহায়’ বলে ব্যাখ্যা করে। জানায়, যত দিন না তাঁর স্বামী চাকরি পাচ্ছেন, তত দিন নিজের উপার্জনের মাধ্যমেই তাঁকে জীবন ধারন করতে হবে। এরপর সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান মহিলা। হাইকোর্ট মহিলার আবেদনের পরিপ্রেক্ষিতে পারিবারিক আদালতের নির্দেশ খারিজ করে দেয়। পাশাপাশি জানায়, ‘মহিলার আয় সামান্য। স্বামী উপার্জনে সক্ষম, এতে কোনও সন্দেহ নেই। তাই স্ত্রীর প্রতি আইনি দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেন না। মামলাকারী নিজের পেট চালানোর জন্য সামান্য রোজগার করছেন ঠিকই, কিন্তু এই নয় যে তিনি ভরণপোষণ পাবেন না।’

আদালত সূত্রের খবর, মামলাকারীর স্বামীকে অনিয়মের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। চাইলেই তিনি অন্য চাকরি করতে পারেন। কিন্তু তিনি বেকার থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাঁকে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে চাকরি খোঁজার পরামর্শ দিয়েছে। প্রতি মাসে ৪ হাজার টাকা স্ত্রীকে দিতে বলেছে। পাশাপাশি ২০২৬ সালের অক্টোবরের মধ্যে স্ত্রীর ১২টি ইএমআই-এর খরচ চোকানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই মামলা পারিবারিক আদালতে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা