দিলীপ ঘোষের মন্তব্যকে ধর্তব্যের মধ্যে আনছেন না জুন মালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের কটাক্ষ বা মন্তব্যকে গুরুত্ব দিচ্ছি না। মনে হয় যে দিলীপদার একটা ক্ষোভ বা রাগ হয়ে আছে ভেতরে ভেতরে। প্রথম তালিকায় তার নাম বের হয়নি দ্বিতীয় তালিকায় কবে বেড়াবে। তা কেউ জানে না। মেদিনীপুরে আবেগ আছে। এই শহরে এবং এই বিধানসভা এলাকার লোকেরা তো একটু উচ্ছসিত। দিলীপদাকে বলব ওতোটা মাইন্ড করলে চলবে না। যুদ্ধ ক্ষেত্র লড়াই হবে। খেলা হবে, হাসি হবে, কান্না হবে, রাগ হবে সবকিছুই হবে। বুধবার এভাবেই দিলীপ ঘোষকে রাজনৈতিক টিপ্পুনি কাটেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া(June Malia)।আমাদের তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এবারে মিটিং মিছিল সবকিছু হবে।

দেখা যাবে আমি যদি কোথাও যাই সেখানে হয়তো ওদেরও মিছিল বের হচ্ছে ।এগুলো সামান্য ব্যাপার। রিয়াক্ট করার কিছু নেই। আমি অতো মাইন্ড করছি না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যাতে সব জায়গাতেই ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয় সেটাই আমাদের লক্ষ্য। কেশিয়ারির দলের সমস্যা নিয়ে প্রশ্ন করলে জুন মালিয়া বলেন, বড় সংসারে একটু সমস্যা থেকেই থাকে। মানুষ মাত্রই এটা হতে পারে ।রাগ ,ক্ষোভ আসবেই। বুধবার ৬ জন বিধায়ক অঞ্চল বুথ জেলার নেতাদের নিয়ে মিটিং হল। এখন আর দলের মধ্যে কিছুই নেই। সবাই রেডি হয়ে আছে প্রচারে নামার জন্য। ১৬ ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banerjee) প্রচারে আসছেন। নারায়ণগড়(Narayangar) দিয়ে সেই প্রচার শুরু হবে। অধিকার গর্জন ক্যাম্পেনিং শুরু হবে ১৮ মার্চ থেকে। নারায়ণগড়কে বাড়তি গুরুত্ব নয়, আগামীদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মিটিং করতে।

জানা গিয়েছে, বাড়ি বাড়ি যাবেন প্রার্থী জুন মালিয়া। মানুষের সাথে কথা বলবেন। ক্ষোভের কথা জানবেন। এতদিন ধরে মেদিনীপুর বিধানসভা(Medinipur Assembly) এলাকাতেই তিনি কাজ করেছেন। তাই বাকি ছ’টি বিধানসভা এলাকাতে বেশি নজর দিচ্ছেন তিনি। সে কারণে বেলদা এলাকাতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরের এগরা ,পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, নারায়ণগড়, খরোকপুর এইসব এলাকাগুলি তে প্রচার করতে যেতে সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। মেদিনীপুর শহরে একটি বাড়ি রয়েছে সেখানেও থেকে মেদিনীপুর , খড়গপুর এলাকার প্রচারের কাজ করবেন বলে জানিয়েছেন জুন মালিয়া ।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে