দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও ববিতা মামলার ছায়া, এবার চাকরি পেতে পারেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি: আবারও ববিতা সরকার মামলার ছায়া। এর আগে এই মামলায় অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল। যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। এই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। ফের একই রকম মামলা উঠল তাঁরই বেঞ্চে। এবার মামলাকারী প্রিয়াঙ্কা সাউ। তাঁর মামলা এসএসসির (SSC) বিরুদ্ধে। এই শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘পুজোর আগেই চাকরি দিন’।

এদিন বিচারপতির নির্দেশ, আজই আবেদনকারী এবং তাঁর আইনজীবীকে নিয়ে কমিশনকে বৈঠকে বসতে হবে। বৈঠকের রিপোর্ট আগামী সপ্তাহে জমা দিতেও বলেছেন বিচারপতি। জানা গিয়েছে, এই বৈঠক হবে আজ বিকেল ৫টায়। বিচারপতির নির্দেশ, বৈঠকের পর নেওয়া সিদ্ধান্ত আগামী বুধবারের মধ্যে জানাতে হবে কমিশনের চেয়ারম্যানকে। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ সেপ্টেম্বর, দুপুর ২টোয়। বিচারপতি বলেছেন, পুজোর আগেই চাকরি দিন। ওঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তিনি এও বলেন, সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেছেন তিনি।

মামলাকারী প্রিয়াঙ্কা সাউ বলেন, গত ২০১৭ সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটাগরিতে নেওয়া হয়েছিল ইন্টারভিউ। তবে তাঁর নাম ছিল ওয়েটিং লিস্টে। মামলাকারীর অভিযোগ, ওয়েটিং লিস্টে তাঁর নাম থাকলেও পরবর্তীকালে তাঁকে এড়িয়ে অন্য একজন কম নম্বর পাওয়া প্রার্থীকে নিয়োগ হয়েছে। উল্লেখ্য, আজ শুনানির সময় বিচারপতি বলেন, ‘আদালত মনে করছে এই নিয়োগের যৌক্তিকতা আছে’।  একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি শিক্ষিকা পদে আবেদনকারী এই মামলাকারীর অভিযোগ, তাঁকে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি। অথচ তাঁর থেকে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন অন্য জন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ