কাঁচরাপাড়ার জোড়া মন্দিরে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি কাঁচরাপাড়া: উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত কাঁচরাপাড়ার জোড়া মন্দিরে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ যায়। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কাঁচরাপাড়ার(Kachrapara) জোড়া মন্দিরে।জানা গিয়েছে, রুপা পাল(২৮) হালিশহর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া ঘাট রোডের বাসিন্দা ছিলেন।

বেশ কয়েক বছর আগে কাঁচরাপাড়া পুরসভার ১৩ নং ওয়ার্ডের জোড়া মন্দিরের দাস পাড়ার(Daspara) বাসিন্দা শিব শংকর পালের সাথে বিয়ে হয় রুপার। তারপর থেকেই নানান সময় অশান্তি লেগেই থাকতো পারিবারিক জীবনে। যারা আঁচ পড়তো রুপার বাপের বাড়িতেও। তবে এবার সম্ভবত চরম পর্যায়ে অশান্তি পৌঁছাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল রুপার ঝুলন্ত মৃতদেহ। জানা গিয়েছে, গতকাল রাতেই রুপার বড় মেয়ে টিউশন(Tution) থেকে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করার পর দরজা ভেঙে উদ্ধার করা হয় রুপার ঝুলন্ত মৃতদেহ। ঘটনার পর থেকেই স্বামী শিব শংকর পালকেই কাঠগড়ায় তুলেছে রুপার পরিবার। মেয়ের মায়ের অভিযোগ, দিন দিন মেয়েকে মানসিক ও শারিরিক নির্যাতন করতো তার স্বামী।

এমন কি আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিয়ে যেত মেয়েকে মেরে ফেলবো। ও সেটাই করেছে। রুপাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। তবে খুন না আত্ম্যহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পরিষ্কার হবে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করে শিব শংকরের বাবা- মা বলেন, ছেলে বৌমার মধ্যে মাঝে মাঝেই ঝামেলা হতো। ছেলে একটু নেশাভান করতো। কিন্তু বৌমা নিজেই আত্মহত্যা করেছে। ছেলে কিছুই জানে না। ঘটনার পর থেকেই পলাতক রুপার স্বামী শিব শংকর। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বিজপুর থানার(Bijpur P.S.) পুলিশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২