জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

আগামী ৪-৫ সেপ্টেম্বর গোটা দেশজুড়ে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এই দিনে বাবা লোকনাথ ব্রহ্মচারীরও জন্মোৎসব পালন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র এক সপ্তাহ। আগামী ৪-৫ সেপ্টেম্বর গোটা দেশজুড়ে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এই দিনে বাবা লোকনাথ ব্রহ্মচারীরও জন্মোৎসব পালন করা হয়। যে কারণে এদিনে কচুয়া লোকনাথ ধামও সেজে ওঠে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি। তাই বাঙালির অন্যতম তীর্থস্থান কচুয়া ধাম। প্রতি বছর রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্য ও বাংলাদেশ থেকেও বহু মানুষ কচুয়া ধামে পুজো দিতে আসেন। তাই  জন্মাষ্টমী উপলক্ষ্যে ভাদ্র মাসের ১৫,১৬ ও ১৭ এই তিন দিন মন্দিরে বহু মানুষের সমাগম হবে।

প্রতি বছরেই জন্মাষ্টমী উপলক্ষ্যে সেজে ওঠে মন্দির চত্বর। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। আগত পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ভিড এড়াতে কলোকনাথ মিশন কমিটি ও প্রশাসনের উদ্যোগে নাইট ভিশন সিসি ক্যামেরা, বাঁশের ব্যারিকেট দিয়ে কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এ বছর বাবা লোকনাথের ২৯৬ তম জন্মতিথি পালিত হবে মন্দিরে। যে কারণে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে মন্দির চত্বরে।

এ বিষয়ে কচুয়া লোকনাথ ধাম ও মিশনের কেয়ারটেকার সিন্টু হালদার জানিয়েছেন, এবারে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষের সমাগম হবে। তাদের নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় দু-কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। থাকছে ২২০ সিসি ক্যামেরা আকাশ থেকে নজরদারি চালাতে রাখা হয়েছে ড্রোন ক্যামেরার ব্যবস্থা। পুণ্যার্থীরা কাঁধে বাঁকে করে জল নিয়ে মন্দিরে আসতে যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য রাস্তায় রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল। মোড়ে মোড়ে তৈরি হয়েছে অস্থায়ী শৌচালয়। পাশাপাশি রাতের অন্ধকারে সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক কিলোমিটার রাস্তার দুই ধারে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। রাজ্য প্রশাসন নিরাপত্তার ফাঁকফোকর রাখতে চাইছে না। লোকনাথ মন্দির চত্বরে দুধ পুকুর, ভোগ রান্নার জায়গা, মেডিকেল ক্যাম্প সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এখানে আসলে অনেকেই লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব বন্দোপাধ্যায়ের বাড়িতেও বেড়াতে যান, সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া