ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের ‘উপহার’ কাজল শেখের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচন। এবার ভোটকেন্দ্রের সামনে দেখা গেল এক অন্য ছবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোট দিয়েই সোজা ভোটারদের কাছে হাজির হন বীরভূমের হাঁসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ। ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন তিনি।

ভোট দিয়ে বেরলেই সাধারণ মানুষকে জমিয়ে মুড়ি এবং তরকারি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। ভোট দিলেই মুড়ি-তরকারি পাওয়া যাবে বলে জানালেন আয়োজকরা। পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার পরই দেখা গেল এই ছবি। শুধু তাই নয়,  মডেল ইভিএমও রাখা হয়েছে। নানুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজির ছবি ও তৃণমূলের প্রতীক এঁকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে কোথায় ভোটটা দিতে হবে।

একদিকে খাবার বিলি করা এবং অন্যদিকে ডামি ইভিএম দেখানোয়, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে কাজলের বিরুদ্ধে। সরাসরি ভোটারদের প্রভাবিত করার এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি,  নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ শিকেয় তুলে বুথের দোরগোড়ায় প্রকাশ্যে এই ধরনের কার্যকলাপ অত্যন্ত বেআইনি।

বহরমপুরের সাত নম্বর ওয়ার্ড, যা তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের ওয়ার্ড হিসেবে পরিচিত। ওই ওয়ার্ডের ভোট কর্মীদের জন্য রান্না হচ্ছে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় লাগোয়া এক রেস্তোরাঁতে। এদিন সকাল সাড়ে ৮টার মধ্যে লুচি-আলুর তরকারি-রসগোল্লা পাঠানো হয়েছে। দুপুরের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস, দু’পিস চিকেন ও আলু। সকালের টিফিন প্যাকেট হয়েছিল ২৫০ জনের আর লাঞ্চ প্যাকেট হচ্ছে ৪০০-৫০০ জনের মতো।

৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য