আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নৃশংসতার শিকার কালনার নাবালক, নির্যাতনের জেরে হারিয়েছে হাঁটার ক্ষমতা!

নিজস্ব প্রতিনিধি, কালনা : পায়ে হেঁটে কাজ শিখতে গিয়েছিল সে। অত্যাচারের জেরে অসুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে নাবালক। কাজ শেখানোর জন্য গুজরাতে ওই নাবালককে নিয়ে গিয়েছিল সিটিগোল্ড কোম্পানির এক মালিক। কাজ শেখানোর পরিবর্তে অত্যাচারই চলেছে নাবালকের ওপর। অভিযোগ মালিকের দিকে।

জানা গিয়েছে, সিটিগোল্ডের কারখানায় কাজ করতে কালনা থেকে গুজরাত নিয়ে যাওয়া হয়েছিল বছর ১২- গণেশ দুর্লভকে। নিজের বাড়িতে সন্তানের মতো রাখবেন বলে নিয়ে গিয়েছিল অভিযুক্ত মালিক। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িতে মারধর করা হত ওই নাবালককে। ঠিক মতো খেতেও দেওয়া হত না বলে অভিযোগ। একদিন খাবার নষ্ট করায় অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। অত্যাচারের জেরে হাঁটার ক্ষমতাও হারিয়েছে বছর ১২-র গণেশ।

জানা গিয়েছে, ওই নাবালকের গলায় ঘা হয়ে গিয়েছে। নাবালকের শারিরীক অবস্থা খারাপ বুঝতে পেরেই তাকে বাড়ি পাঠিয়ে দেয় মালিক। বিষয়টি নিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে নাবালকের পরিবার। পারিবারিক অর্থনৈতিক অনটনে বাধ্য হয়ে ছেলেকে কাজ শিখতে গুজরাতে পাঠিয়েছিল পরিবার। শিকারপুরের এক বাসিন্দার মাধ্যমে রাজকোটে কাজ করতে গিয়েছিল সে। গুজরাতে যাওয়ার পর থেকে বাড়িতে সেইভাবে কথা বলতেও দেওয়া হত না বলে অভিযোগ।

নাবালকের মা ও বাবা জানিয়েছেন, অর্থনৈতিক অনটনের জেরে বাধ্য হয়ে ছেলেকে কাজে পাঠিয়েছিলেন। কিন্তু সেটাই যে কাল হবে ভাবতে পারেননি। সুস্থ ছেলেকে অসুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন। গণেশকে চিকিৎসার জন্য কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি।

Published by:

Share Link:

More Releted News:

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, সন্দেহে রোমহর্ষক কাণ্ড ঘটালেন স্বামী

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ