কল্যাণীতে পুলিশের গাড়িকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ ,গাড়ি ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: রবিবার বিকেলে কল্যাণীতে পুলিশের গাড়িকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড ঘটে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী পুরসভার(kalyani Municipality) এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাসাগর পল্লীতে মতুয়াদের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান থেকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। অভিযোগ সেই সময় ওই কর্মসূচির পাশ দিয়ে একটি পুলিশের গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় খিচুড়িতে নোংরা কাদা ভরে যায়।

এরপরই ক্ষিপ্ত হয়ে যান সেখানকার মানুষজন। তারা পুলিশের ওই গাড়িটিকে যখন সেটি আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছিল সেই সময় আটক করে। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি । এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। তারা ওই পুলিশের গাড়িতে ভাঙচুর করে এবং গাড়িটি উল্টে দেয়। এরপর বিশাল সংখ্যক পুলিশ সেখানে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এরপরই মতুয়ারা কল্যাণী থানা (kalyani P.S.)ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে সেখানে স্থানীয় বিধায়ক ছুটে আসেন।

দীর্ঘ আলোচনা হওয়ার পর সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু স্থানীয় মানুষজনের প্রশ্ন যেখানে এরম একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল এবং বহু মানুষের সমাগম ছিল সেই জায়গায় কি করে পুলিশের গাড়ি এই ধরনের আচরণ ঘটালো। কারণ এই ধরনের অনুষ্ঠান যেখানে চলে সেইসব এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পুলিশের গাড়ি নিজে দ্রুত গতিতে প্রবেশ করে কি করে নিয়ম ভাঙলো সে নিয়েও প্রশ্ন উঠেছে ।শুরু হয়েছে তদন্ত। অভিযোগ ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ি ভাঙচুর এবং অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ওই এলাকায় আপাতত পুলিশ মোতায়ন করা হয়েছে পুলিশ আধিকারিকরা সকলে ঘটনাস্থলে ছুটে গেছেন।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার